প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬, ২২:৩৬
কোস্ট গার্ডের অভিযানে ৫ কেজি গাঁজাসহ ২ মাদক পাচারকারী আটক

চাঁদপুরে প্রায় ১ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের ৫ কেজি গাঁজাসহ ২ মাদক পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।
|আরো খবর
সোমবার (১৩ এপ্রিল ২০২৬) বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৩ এপ্রিল ২০২৬) সকাল ১১টায় কোস্ট গার্ড স্টেশন, চাঁদপুর কর্তৃক চাঁদপুরের মেঘনা নদীর মোহনা সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন এ এলাকায় সন্দেহজনক ১টি যাত্রীবাহী ট্রলার তল্লাশি করে প্রায় ১ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের ৫ কেজি গাঁজাসহ ২ জন মাদক পাচারকারীকে আটক করা হয়।
জব্দকৃত গাঁজা ও আটককৃত মাদক পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, মাদক পাচার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।







