মঙ্গলবার, ০৭ এপ্রিল, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৬, ২২:১৮

হাজীগঞ্জে সম্পত্তিগত বিরোধে নারীকে কুপিয়ে জখম

স্টাফ রিপোর্টার।।
হাজীগঞ্জে সম্পত্তিগত বিরোধে নারীকে কুপিয়ে জখম

হাজীগঞ্জ উপজেলার রান্ধুনীমুড়া গ্রামে সম্পত্তিগত বিরোধকে কেন্দ্র করে রাবেয়া বেগম (৬৫) নামে

এক নারীকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। ঘটনাটি ঘটেছে রোববার (৫ এপ্রিল ২০২৬) বিকেলে ।

জানা যায়, রাবেয়া বেগমের মৃত স্বামী জামাল হোসেন খন্দকার জীবিত থাকাবস্থায়

একই বাড়ির কামাল হোসেনদের সাথে সম্পত্তি নিয়ে যে বিরোধ চলে আসছিলো, সেটা এখনও বহাল আছে। কামাল হোসেন গংয়ের সম্পত্তি না থাকার পরও তারা জনবলে বেশি হওয়ায় সম্পত্তি জোরপূর্বক দখল করে আছে। এ নিয়ে স্থানীয়ভাবে ও থানায় একাধিক সালিস বসা হলেও তা সমাধান হয়নি। এমনকি আদালতে ও থানায় মামলা চলমান রয়েছে। হামলাকারীদের জনবল বেশি হওয়ায় আর রাবেয়া বেগমের পুরুষ জনবল না থাকায় তাদেরকে নিরীহ পেয়ে একের পর এক হামলা করাসহ সম্পত্তি দখল করে আছে। এমনকি বসতঘর ও রান্নাঘর ভেঙ্গে সে জায়গাটুকু তারা দখল করতে আছে। রাবেয়া বেগম জানান, এতে আমি তাদেরকে বাধা দিলে কিছু না বলেই কামাল হোসেন, ফাহিম খন্দকার, শাহাদাত খন্দকার, ইয়াছিন খন্দকার ও জেসমিন বেগম দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে আমাকে জখম করে। এমনকি শরীরের বিভিন্ন স্থানে জখম করে। আমার ডাক-চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসে। পরে চিকিৎসার জন্যে আমাকে হাসপাতালে নিয়ে আসে।

উল্লেখ্য, হামলাকারীরা পূর্ব থেকে সম্পত্তি দখল করাসহ নিরীহ পরিবারটির ওপর জুলুম অত্যাচার করে আসছে। এমনকি তাদের ভয়ে পরিবারটি দীর্ঘ বছর ধরে বাড়ি থেকে পালিয়ে রয়েছে। তাদেরকে বাড়িতে প্রবেশ করতে দেয়নি। পরিবারটি বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়