সোমবার, ১৬ মার্চ, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে ৩ ডাকাত গ্রেফতার। পিকআপ সহ দেশীয় অস্ত্র উদ্ধার

প্রকাশ : ১৫ মার্চ ২০২৬, ২৩:১৭

মতলব দক্ষিণে চার হাজার পিস ইয়াবাসহ আটক ২

অনলাইন ডেস্ক
মতলব দক্ষিণে চার হাজার পিস ইয়াবাসহ আটক ২

মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর ইউনিয়নে পুলিশ অভিযান চালিয়ে চার হাজার পিস ইয়াবাসহ দু মাদক কারবারিকে আটক করেছে। নারায়ণপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের চাপাতিয়ার মাউন্দি প্রধানিয়া বাড়িতে অভিযান চালিয়ে দুজনকে আটক এবং মাদক ইয়াবা উদ্ধার করা হয়। রোববার (১৫ মার্চ ২০২৬) এ অভিযান পরিচালনা করা হয়। আটককৃতরা হলো : মর্জিনা আক্তার (২১), পিতা মৃত এবাদুল্লাহ প্রধানিয়া ও শাহনাজ আক্তার (৩০), স্বামী সুমন প্রধানিয়া। প্রধানিয়া বাড়ির সুমন প্রধানিয়ার বসতঘরে অভিযান চালিয়ে এই মাদক উদ্ধার এবং দুজনকে আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সুমন প্রধানিয়া ও রাজিব প্রধানিয়া পালিয়ে যায়। এরা উভয়ে হচ্ছে আপন ভাই। সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জাবীর হোসাইন সানীবের সার্বিক দিকনির্দেশনায় এবং মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমানের তত্ত্বাবধানে থানার এসআই মো. সাকিব হোসেন তাঁর ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন।

আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সূত্র : পুলিশ মিডিয়া সেল, চাঁদপুর।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়