মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে ৩ ডাকাত গ্রেফতার। পিকআপ সহ দেশীয় অস্ত্র উদ্ধার

প্রকাশ : ০৮ মার্চ ২০২৬, ২২:২১

কচুয়ায় পুলিশের অভিযানে দু মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি।।
কচুয়ায় পুলিশের অভিযানে দু মাদক ব্যবসায়ী গ্রেফতার

কচুয়া উপজেলায় পুলিশের পৃথক অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ দু মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

রোববার (৮ মার্চ ২০২৬) কচুয়া থানা পুলিশের বিশেষ অভিযানে সাতবাড়িয়া এলাকা থেকে মো. আবুল হোসেন রুবেল (২৮)কে ৪১ পিস ইয়াবাসহ আটক করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় কচুয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।

অপরদিকে একইদিনে পৌরসভার কোয়া এলাকা থেকে মো. সাইফুল (২১)কে মাদকসহ আটক করা হয়। পরে তাকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নিকট হাজির করলে ভ্রাম্যমাণ আদালত তাকে সাজা প্রদান করে।

গ্রেফতারকৃত আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়