বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে ৩ ডাকাত গ্রেফতার। পিকআপ সহ দেশীয় অস্ত্র উদ্ধার

প্রকাশ : ০৩ মার্চ ২০২৬, ০০:২০

গাঁজা সংরক্ষণকারীকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড

গাঁজা সংরক্ষণকারীকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড
আদালত প্রতিবেদক

চাঁদপুরে ৫ কেজি গাঁজা নিজ হেফাজতে রাখার অপরাধে মো. ফিরোজ হাওলাদার (৩৩)কে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সাথে তাকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। সোমবার (২ মার্চ ২০২৬) দুপুরে চাঁদপুরের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুজাহিদুর রহমান এ রায় দেন। এ আদালতের নাজির মো. ফখরুদ্দিন স্বপন এ তথ্য নিশ্চিত করেন।

দণ্ডপ্রাপ্ত ফিরোজ হাওলাদার মাদারীপুর জেলার শিবচর থানার ভদ্রাসন ইউনিয়নের ভদ্রাসন গ্রামের হাওলাদার বাড়ির মৃত ইসমাইল হাওলাদারের ছেলে।

মামলার বিবরণ থেকে জানা গেছে, ২০২২ সালের ২৮ ডিসেম্বর দুপুরে চাঁদপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ ফিরোজ হাওলাদারকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁদপুর। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য ছিল ১ লাখ টাকা। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদর মডেল থানায় মামলা হয়।

আদালতের নাজির মো. ফখরুদ্দিন স্বপন জানান, মামলার তদন্ত প্রতিবেদন ও সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত এ রায় প্রদান করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়