মঙ্গলবার, ০৩ মার্চ, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   ১৬-২৫ মার্চ নদীতে বালুবাহী বাল্কহেড চলাচল বন্ধ থাকবে : নৌপরিবহন মন্ত্রণালয়

প্রকাশ : ০২ মার্চ ২০২৬, ১০:০৮

বাবুরহাট বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

পলাশ দে , চাঁদপুর
বাবুরহাট বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা
ছবির ক্যাপশন: চাঁদপুরের বাবুরহাট বাজারে গরুর মাংসের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ও ভিডিও ধারণের একটি দৃশ্য। (ছবি: পলাশ দে)

চাঁদপুর শহরের বাবুরহাট বাজারে অসংগতি ও ভোক্তা অধিকার লঙ্ঘনের দায়ে চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ রবিবার (১ মার্চ) দুপুরে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ হক এই অভিযান পরিচালনা করেন।

ভিডিও: পলাশ দে

অভিযানের বিস্তারিত

বাজার তদারকির অংশ হিসেবে আজ দুপুরে বাবুরহাট বাজারের বিভিন্ন মুদি দোকান ও মাংসের দোকানে আকস্মিক অভিযান চালানো হয়। এ সময় পণ্যের দামে কারসাজি ও সঠিক মান বজায় না রাখাসহ বিভিন্ন অসংগতি পরিলক্ষিত হওয়ায় ভোক্তা অধিকার আইনে চারটি দোকানকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান চলাকালে চাঁদপুর মডেল থানা পুলিশের একটি চৌকস দল ভ্রাম্যমাণ আদালতকে সার্বিক সহযোগিতা প্রদান করে।

ম্যাজিস্ট্রেটের হুঁশিয়ারি

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ হক ব্যবসায়ীদের কঠোরভাবে সতর্ক করে বলেন:

"ভোক্তাদের সাথে কোনো ধরনের প্রতারণা বা পণ্যে অসংগতি সহ্য করা হবে না। ভবিষ্যতে আইন অমান্য করলে জেলসহ আরও বড় অঙ্কের অর্থদণ্ড প্রদান করা হবে।"

মাংস ব্যবসায়ীদের ক্ষোভ ও দাবি

এদিকে অভিযান চলাকালে গরু মাংস বিক্রেতারা ক্ষোভ প্রকাশ করেন। ব্যবসায়ীদের অভিযোগ, চাঁদপুর পৌরসভা থেকে মাংসের মান নিশ্চিতে সিল দেওয়ার নিয়ম থাকলেও যথাযথভাবে তা দেওয়া হচ্ছে না। পৌরসভা কেন নিয়মিত সিল দিচ্ছে না—এ নিয়ে ব্যবসায়ীরা উষ্মা প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

ডিসিকে /এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়