শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:০৪

জাল ভোট দিতে এসে হাজীগঞ্জে এক যুবকের এক মাসের কারাদণ্ড

কামরুজ্জামান টুটুল
জাল ভোট দিতে এসে হাজীগঞ্জে এক যুবকের এক মাসের কারাদণ্ড

হাজীগঞ্জের রাজারগাঁও গ্রামের একটি কেন্দ্রে জাল ভোট দিতে আসলে হারেছ বেপারী নামের এক যুবককে ১ মাসের কারাদণ্ড দেয় ভ্র্যাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানজিনা জাহান তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি ২০২৬) দুপুরে উপজেলার ১৯নং কেন্দ্র রাজারগাঁও ইউনিয়নের পশ্চিম রাজারগাঁওয়ে এ ঘটনা ঘটে।

কারাদণ্ডাদেশপ্রাপ্ত যুবক ওই ইউনিয়নের পশ্চিম রাজারগাঁও গ্রামের শাহআলম বেপারীর ছেলে।

জানা যায়, উত্তর-পশ্চিম রাজারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দিতে আসেন হারেছ বেপারী। এ সময় তাকে আটক করেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

বিষয়টি নিশ্চিত করে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট তানজিনা জাহান চাঁদপুর কণ্ঠকে জানান, হারেছ বেপারী নামক এক ব্যক্তি ভোট দিতে আসেন। এ সময় যাচাই-বাছাই করে তার জাল ভোট দেয়ার বিষয়টি নিশ্চিত হই এবং তিনি স্বীকার করার পর তাকে এ দণ্ড দেয়া হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়