সোমবার, ১৬ মার্চ, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে ৩ ডাকাত গ্রেফতার। পিকআপ সহ দেশীয় অস্ত্র উদ্ধার

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৫৩

রামগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে জামাত নেতাকে পিটিয়ে হত্যা, আটক ২

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি।।
রামগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে জামাত নেতাকে পিটিয়ে হত্যা, আটক ২

লক্ষ্মীপুরের রামগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে চাচা কামাল হোসেনের হামলায় ভাতিজা সানোয়ার হোসেন (২৯) নামের ওয়ার্ড জামায়াতের আমীরের মৃত্যু হয়েছে । এ ঘটনায় সানোয়ারের মা হাসিনা বেগম (৫৫) ও ছোট ভাই আরিফ হোসেন (১৯) মারাত্মক আহত হয়েছেন।

সানোয়ার হোসেন আবদুর রহমান (১) নামে এক ছেলে সন্তানের জনক। পুলিশ এ ঘটনায় স্থানীয়দের সহযোগিতায় রাকিব হোসেন (২৫) ও রাহাত হোসেন (২২) নামের দুজনকে আটক করেছে।

সানোয়ার হোসেনের স্ত্রী আরজিনা আক্তার তন্বী জানান, কামাল হোসেনের সাথে ভাতিজা সানোয়ার হোসেনের জমি সংক্রান্ত বিরোধ দীর্ঘদিনের।

শনিবার (৬ সেপ্টেম্বর ২০২৫) দুপুর ১২টার দিকে তার স্বামী সানোয়ার হোসেন বাড়ির পুকুরের ঘাটলায় যাওয়ার কিছুক্ষণ পর চিৎকার শুনে ঘটনাস্থলে গিয়ে দেখেন, তার স্বামী রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছেন। একই সময় চাচা কামাল হোসেন তার ছেলে রাকিব ও রাহাত সানোয়ারের মা হাসিনা বেগম ও ভাই আরিফ হোসেনকে পিটিয়ে আহত করে।

হসপিটালে আহত সানোয়ার হোসেনের মা হাসিনা বেগম জানান, কথায় কথায় আমার দেবর কামাল হোসেন ও তার সন্তানরা আমাদের পরিবারের ওপর হামলা ও মারধর করে। আজ আমাদের সামনে প্রকাশ্যে শাবল দিয়ে আমার ছেলে সানোয়ারের মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ব্যাপারে রামগঞ্জ উপজেলা জামাতের আমির মোহাম্মদ নাজমুল হাসান পাটোয়ারী জানান, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে চাচা কামাল হোসেন কাঞ্চনপুর ইউনিয়নের ৪নং ব্রহ্মপাড়া ওয়ার্ডের আমির মো. সানোয়ার হোসেনকে পিটিয়ে হত্যা করে। আমরা হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আবদুল বারী জানান, এ ঘটনায় দুইজনকে আটক করা হয়। লাশ উদ্ধার করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়