বুধবার, ০১ এপ্রিল, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাড. সলিম উল্লা সেলিম!

প্রকাশ : ০১ এপ্রিল ২০২৬, ০৮:০৩

কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক)-এ চাকুরির বিজ্ঞপ্তি

অনলাইন ডেস্ক
কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক)-এ চাকুরির বিজ্ঞপ্তি

সরাসরি সাক্ষাতকার : জাতীয় র্পযায়রে বসেরকারি সংস্থা কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) (এমআরএ সনদ নং ০১৭৮১-০০০৪৮-০০১০৩) এর র্কম এলাকা চট্টগ্রাম, লক্ষ্মীপুর, নোয়াখালী, পটুয়াখালী, মাদারীপুর, বরশিাল এবং বাগরেহাট অঞ্চলরে ১৩৮টি শাখার অধীনে ক্ষুদ্রঋণ র্কাযক্রম পরিচালনার জন্য নিম্নবর্ণিত পদে কাজ করতে আগ্রহী প্রার্থীদের সরাসরি সাক্ষাৎকাররে জন্য উপস্থিত হওয়ার আহবান করা হচ্ছে। পদের নাম : জুনিয়র ক্রেডিট অফিসার, শিক্ষাগত যোগ্যতা এইচএসসি, বয়স : ২৫-৩৫ বছর, সর্বসাকুল্যে বেতন : শিক্ষানবীশকালে মাসিক সর্বেসাকুল্যে- ১ম মাসে ১৫,০০০/- পরবর্তী মাস হতে ১৮,০০০/-টাকা করে হবে । শিক্ষানবীশকাল ৬মাস শেষে স্থায়ী হলে মাসিক বেতন ভাতা সর্বসাকুল্যে ২৯,৮৩৬/-টাকা হবে এবং নগদ প্রাপ্য হবেন ২৪,৫৫০/- টাকা। পদের নাম : ক্রেডিট অফিসার, শিক্ষাগত যোগ্যতা-নুন্যতম স্নাতক, বয়স : ২৫-৩৫ বছর, সর্বসাকুল্যে বেতন : শিক্ষানবীশকালে মাসিক সর্বেসাকুল্যে- ১ম মাসে ১৬,০০০/- পরবর্তী মাস হতে ১৯,০০০/-টাকা করে হবে । শিক্ষানবীশকাল ৬ মাস শেষে স্থায়ী হলে মাসিক বেতন ভাতা সর্বসাকুল্যে ৩০,৯২০/-টাকা হবে এবং নগদ প্রাপ্য হবেন ২৫,৪০০/- টাকা। শর্তাবলি : ছয় (৬) মাস শিক্ষানবিসকাল শেষে চাকরি স্থায়ী হলে সংস্থার বিধি অনুযায়ী মূল বেতন ছাড়াও বাড়িভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা, মোবাইল ভাতা, লাঞ্চ ভাতা, পি.এফ, গ্র্যাচুইটি, ছুটি নগদায়ন, উৎসব ভাতা, বৈশাখী ভাতা এবং গ্রুপ ইন্স্যুরেন্সসহ অন্যান্য সুবিধাদি প্রদান করা হবে। উল্লেখিত পদ অনুযায়ী মোটর সাইকেল ব্যবহারের আলোকে জ্বালানি ভাতা প্রাপ্য হবেন এবং লক্ষ্যমাত্রা অর্জনের ভিত্তিতে নির্ধারিত হারে প্রণোদনা ভাতা প্রাপ্য হবেন। (অধ্যয়নরতদের আবেদন করার প্রয়োজন নেই)

স্নাতকোত্তর ডিগ্রিধারী প্রার্থীদের ক্ষেত্রে যোগদানের পর অত্র প্রতিষ্ঠানে চাকুরির এক (০১) বছর, স্নাতক ডিগ্রিধারী প্রার্থীদের ক্ষেত্রে তিন (০৩) বছর পূর্ণ হলে এবং এইচএসসি প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ (০৫) বছর পূর্ণ হলে উপ শাখা ব্যবস্থাপক/ শাখা ব্যবস্থাপক পদে পদোন্নতির সুযোগ থাকবে। আগ্রহী প্রার্থীদের সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজ ছবি, সকল শিক্ষাগত ও অভিজ্ঞতা সনদের সত্যায়িত কপি, জাতীয় পরিচয়পত্রের কপি এবং যোগাযোগ নম্বর ও পরিচয় প্রদানে সক্ষম এমন দুইজন আত্মীয় ব্যক্তির নাম উল্লেখপূর্বক নির্বাহী পরিচালক বরাবর আবেদনপত্র, একাডেমিক সার্টিফিকেট, মার্কশিট এবং জীবনবৃত্তান্তসহ নিম্নলিখিত সূচি অনুযায়ী সকাল ৯.০০ টায় সরাসরি সাক্ষাৎকারের জন্য উল্লেখিত ঠিকানায় উপস্থিত হওয়ার জন্য বলা হচ্ছে।

তারিখ ঠিকানা : ১১/০৪/২০২৬, লক্ষ্মীপুর যোনাল কার্যালয়, ৭৬৬/১, দক্ষিন মজুপুর, ডিবি রোড, লক্ষ্মীপুর সদর এবং ০২/০৫/২০২৬ খ্রিস্টাব্দ-কোডেক প্রধান কার্যালয়, রোড ০২, প্লট ০২, লেক ভ্যালী আবাসিক এলাকা, ফয়েজলেক, চট্টগ্রাম ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়