শনিবার, ২০ জুন, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২০ জুন ২০২৬, ০৮:০৩

শিশু কণ্ঠের কবিতা

অনলাইন ডেস্ক

আমার ভালো লাগে সাদিয়া মজুমদার

আমার ভালো লাগে

খুব সকালে ঘুম থেকে উঠে যেতে

নানা সুরে পাখিদের গান শুনতে

বিশুদ্ধ বাতাসে বুক ভরে নিশ্বাস নিতে

গ্রামের জনশূন্য পথে একা একা হাঁটতে।

আমার ভালো লাগে

বর্ষা এলে ফর্সা পানিতে গোসল করতে।

রোদেলা বিকেলে নৌকায় করে

বিলের জলে শাপলা তুলতে

ভিজতে ভালো লাগে আষাঢ়ের জুম বৃষ্টিতে।

আরো ভালো লাগে জোসনা রাতে

নৌকায় করে বেড়াতে যেতে

নৌকায় বসে পানির কল কল শব্দ শুনতে।

আমার ভালো লাগে দেখতে

বাতাস যখন ঢেউ তুলে আমন ধানের ক্ষেতে

আমার ভালো লাগে-যখন মৃদু বাতাসে

নানা গাছের পাতা থেকে নানান সুর ভেসে আসে

ভালো লাগে দলবেঁধে খেলতে যেতে।

নির্জনে বসে রাতের তারা ভরা আকাশ দেখতে।

সন্ধ্যার আড্ডায় রূপকথার গল্প শুনতে।

আমার ভালো লাগে ছোট বেলার খেলার সাথীদের নিয়ে আড্ডা দিতে, স্কুলের মাঠে খেলতে।

আপনি আমার এক কাঠগোলাপী প্রেয়সী

ইসরাত জাহান তন্নি

আমি তো লেখালেখির সূচিটা কীভাবে করবো সেটাও ভুলে গিয়েছিলাম!

এক গভীর বাস ভবনে নিজের রাজত্ব ও শুরু করেছিলাম!

চারপাশে তাকিয়ে তাকিয়ে শুধু সবুজ বনলতার খুন শুঁটি দেখতাম!

যেনো কোন দিন আমি কবিত্বময় জীবন বহন করিনি সেই পথে হাঁটা শুরু করেছিলাম!

কিন্তু না এ ঘোর আমার শতভাগের হলেও মনের কোথায় যেনো আপনি রয়েই গিয়েছিলেন!

তাইতো নির্বাসনে অবস্থান করেও আপনার ছবি পূর্নিমার আলোর মতো চকচক করে উঠল আমার মনের আঙ্গিনায়!

আমি যেনো প্রান ফিরে পেলাম!

আবার কড়া নাড়লো আমার ঘরে শব্দেরা!

আমি ছন্দের প্রতি আকৃষ্ট হলাম!

আপনি নামক কাঠগোলাপীর রূপে মগ্ন হয়ে ফিরে এলাম কবিতার শহরে!

আপনার নাম নিতেই হৃদপিণ্ড পরিমিত ভাবে চলা শুরু করলো!

আমার সকল অমাবস্যা কেটে গেলো!

আমি সন্ধি করে নিলাম শব্দ চয়নের সাথে!

সেই থেকে বুঝে নিলাম প্রিয়দের কাঁচে বাঁধা থাকে সকল বসন্ত গুলো!

শুধু প্রকাশের স্বাধীনতা একেক সময় একেক রকমের হয়!

প্রিয় হৈমন্তী আমি হঠাৎই মায়ায় পড়ে ছিলাম আপনার!

শত আবেগের দূর্যোগ মোকাবেলা করে প্রেমের রাজত্ব ও গড়েছিলাম!

যা কাব্যের কাহিনিবিস্তারে সাক্ষরীত!

ম-ম রূপী সম্রাজ্ঞী ইন্দ্র রাণী মুহেবিয়া,

আপনার সিল্কি চুলের ভাঁজে এক গুচ্ছ কৃষ্ণচূড়া গুঁজে দিতে চাই!

সোনালুর হলুদরঙের ফুলে কান জুড়ে ঝুমকোলতা একে দিতে চাই!

লাল রঙের সাজপোশাকে আপনার মুখ খানি আবার দেখতে চাই!

দেখে দেখে আবার ফিরতে চাই মায়ার মোহনজালে!

ফিরতে চাই আপনার শহরে!

যে শহরে আমি নীরবে নিভৃত ভাবে আমি আমার সেই প্রথম দেখার কাঠগোলাপীকে নিজের মতো করে উপভোগ করতে পারবো!

উৎসর্গ : রাবেয়া আক্তার (মুক্তা)

০৭/০৬/২০২৬

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়