প্রকাশ : ১৩ জুন ২০২৬, ১০:২৫
নিরবতার ভিতর

মনটা আজ অদ্ভুত নীরব, শব্দহীন ঢেউ, ভেতরে কোথাও ভাঙে কিছু, বাইরে লাগে ঠেউ।
কিছুতেই মন বসে না আর, ছুঁয়ে যায় না রঙ, চোখের ভেতর ক্লান্তি জমে, তবু নেই কোনো সঙ্গ।
শান্তির মতো লাগে যদিও, তাতে নেই আরাম, নিস্তব্ধতার গভীর নিচে জমে অজানা ঘাম।
সবকিছুই এলোমেলো, পথগুলো সব ঘোলাটে, নিজেকেই আজ চিনতে গিয়ে হারাই প্রতিটাতে।
কথা আছে বুকের মাঝে, বেরোয় না কোনো সুর, নীরবতায় ডুবে গিয়ে সময় হয় ভীষণ দূর।
চাই না কিছু, তবু কেন অস্থিরতা রয়, শূন্যতারই ছায়া যেন পাশে বসে কয়
“থাক একটু, সব ঠিক হবে”-মিথ্যে নাকি ঠিক?
উত্তর খুঁজতে খুঁজতে আজ হারাই নিজেকেই দিক।
তবু কোথাও ক্ষীণ আশাটা নীরব হয়ে জাগে, এই এলোমেলো দিনের পরই আলো এসে লাগে।






