শুক্রবার, ২২ মে, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২২ মে ২০২৬, ১০:৫৭

শিশুকণ্ঠ মাঝে মাঝে থমকে গেলেও অর্জন কিন্তু অনেক বেশি

অনলাইন ডেস্ক
শিশুকণ্ঠ মাঝে মাঝে থমকে গেলেও অর্জন কিন্তু অনেক বেশি

চাঁদপুর কণ্ঠের সবচে’ বেশি নিয়মিত সাপ্তাহিক পাতা হচ্ছে ‘পাঠকফোরাম’। এটির বিভাগীয় সম্পাদক বারবার পাল্টালেও এটি বন্ধ হয় নি কখনও। শিশুকণ্ঠ পাঠকফোরামের পাশাপাশি যাত্রা শুরু করলেও এটি মাঝেমাঝে বিভাগীয় সম্পাদকের অনুপস্থিতি, অসুস্থতাসহ অন্য কিছু অনিবার্য কারণে বন্ধ থাকে এবং আবার চালু হয়। শিশুকণ্ঠের ১০০তম সংখ্যা প্রকাশ উপলক্ষে অনেক বড়ো অনুষ্ঠান হয়, যেটা চাঁদপুর কণ্ঠ পরিবারের স্মৃতিতে জ্বলজ্বল করছে। সেই অনুষ্ঠান থেকে প্রণোদনা পেয়ে এবং কিছু প্রতিযোগিতায় পুরস্কৃত হয়ে শিশুকণ্ঠের লেখকদের বেশ ক’জন নিজেদের স্থানীয় ও জাতীয় পর্যায়ে যেভাবে লেখক হিসেবে প্রতিষ্ঠিত করেছেন, সম্মানজনক স্বীকৃতি পেয়েছেন, সেটা চাঁদপুর কণ্ঠের অন্যান্য বিভাগীয় পাতার লেখকদের নেই। এ বিবেচনায় ‘শিশুকণ্ঠ’ চাঁদপুর কণ্ঠের বিভাগীয় পাতার মধ্যে ভালো ফলপ্রাপ্তিতে সেরা। এর পেছনে সাবেক বিভাগীয় সম্পাদকগণ ও বর্তমান বিভাগীয় সম্পাদকের অবদান কৃতজ্ঞতার সাথে অনস্বীকার্য।

শিশুকণ্ঠের অগ্রযাত্রা সফল হোক। আপাতত ১০০০তম সংখ্যার অপেক্ষায় থাকলাম।

-কাজী শাহাদাত,

প্রধান সম্পাদক, দৈনিক চাঁদপুর কণ্ঠ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়