প্রকাশ : ২২ মে ২০২৬, ১০:৫৪
চাঁদপুর কণ্ঠের ফিচার পাতা
শিশুকণ্ঠের ৭০০তম সংখ্যা উপলক্ষে প্রতিষ্ঠাতা, সম্পাদক ও প্রকাশকের বাণী

আমি জেনে অনেক বেশি আনন্দিত এ কারণে যে, চাঁদপুর কণ্ঠের পাক্ষিক আয়োজন ‘শিশুকণ্ঠ’ ৭০০তম সংখ্যা আজ পূরণ করলো। চাঁদপুর জেলার শিশুদের লেখনী-প্রতিভা বিকাশে শিশুকণ্ঠ যে অনেক অবদান রাখতে পেরেছে, সেটার অনেক প্রমাণ রয়েছে। এ পাতাটি জেলার সকল পত্রিকার মধ্যে একমাত্র পাতা, যেটিতে শিশুরা খুব সহজে তাদের লেখা প্রকাশের সুযোগ পায়। তবে মোবাইল-আসক্তির কারণে শিশুরা এ পাতায় আগের মতো লিখছে না। সেজন্যে বড়োদের শিশুতোষ লেখা বেশি ছাপতে হচ্ছে। তারপরও আমরা যে কোনো মূল্যে পাতাটির প্রকাশনা অব্যাহত রাখতে চাই। এজন্যে প্রয়োজন শিশুদের সহযোগিতা ও সমর্থন। তাদেরকে শিশুকণ্ঠের নিয়মিত পাঠক হতে হবে, লেখক হতে হবে।
শিশুকণ্ঠের সাথে সংশ্লিষ্ট সকলের জন্যে শুভ কামনা। আল্লাহ হাফেজ।
-অ্যাডভোকেট ইকবাল-বিন-বাশার, প্রতিষ্ঠাতা, সম্পাদক ও প্রকাশক,
দৈনিক চাঁদপুর কণ্ঠ।







