শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬, ১০:৪০

পথশিশু

সাদিয়া মজুমদার
পথশিশু

আমাদের সমাজে অনেক শিশুই আছে যাদের পরিবার নেই, বাবা-মা নেই, থাকার মতো ভালো একটা বাসস্থান নেই, আত্মীয়-স্বজন নেই। তারা জীবনের সাথে অনেক যুদ্ধ করে বড় হয়, তাদের জন্য একটি দিন যেন একটি বছরের সমান হয়ে ওঠে। সমাজে তাদের কোনো মূল্য থাকে না, তারা একা একাই নিজেদের খাদ্য বাসস্থান, তৈরি করতে হয়, একমুঠো খাবারের জন্য তারা বিভিন্ন পেশায় কাজ করতে হয়, কেউ শহরের ওলিগলিতে হাটে খাবারের খেঁাজে, কেউ কাজ করে টোকাইয়ের, কেউ রাস্তায় পলিথিন, বোতল টোকায়, কেউ চকলেট বিক্রি করে, কেউ বিভিন্ন ধরনের খাবার বিক্রি করে, কেউ পানি বিক্রি করে আবার কেউ-বা ফুলও বিক্রি করে শহরের রাস্তাগুলোতে। এগুলো করেই পথশিশুরা নিজেদের খাবারের ব্যবস্থা করে। কেউ বা আবার বাধ্য হয়ে মানুষের ফোন ছিনতাই করে, টাকা চুরি করে একটু খাবারের আশায়। আর আমরাই কিনা সেই শিশুদের অবহেলা করি। এই সমাজ তাদের অবহেলা করে বাজে চোখে দেখে। তারা যাবেই-বা কোথায়? না আছে তাদের বাবা-মা, না আছে পরিবার আর না আছে থাকার মতো বাসস্থান, তাই তারা রাস্তায় রাস্তায় থাকে দিন-রাত কাটায়। কখনো-বা গাছের নিচে আশ্রয় নেয়, কখনো-বা রেললাইনের পাশে, কখনো কখনো ওভারব্রিজের পাশেও তাদের দেখা মিলে। রাতে পুরো শহর ঘুমিয়ে গেলে তারা ঘুমাতে যায়, শহরের অলিতে-গলিতে তারা একটু থাকার মতো জায়গা খঁুজে বেড়ায়, রাতে ঘুমানোর পর সকালে পুরো শহর জেগে যাওয়ার আগেই তারা জেগে যায়, নিজেদের খাবারের খেঁাজে, সকালে কেউ হাতে নেয় পানির বোতল, কেউ নেয় ফুল, কেউ নেয় রাস্তায় পলিথিন টোকানোর জন্য বড় ব্যাগ, কেউ বের হয় একটা কাজের খেঁাজে এভাবেই দিন কাটে পথশিশুদের। আমাদের মত পথশিশুদেরও তো একটা পরিবার থাকতো কিন্তু ভাগ্যের কাছে হেরে গিয়ে তাদের বেঁচে নিতে হয় রাস্তার কিছু নোংরা জায়গা। তীব্র গরমে হঁাটতে হয় রাস্তার বিভিন্ন জায়গায়, বৃষ্টিতে দঁাড়িয়ে থেকে ভিজতে হয়, কনকনে শীতের মধ্যে পলিথিন পেচিয়ে শুয়ে/বসে থাকতে রাস্তার এক কোণে। ছেড়া কাপড় পরে থাকতে হয়, ফুতপাতে ঘুমাতে হয়।

একটুখানি খাবারের জন্য তাকিয়ে থাকতে হয় মানুষের মুখের দিকে। তাদেরও আমাদের মত পড়ার ইচ্ছে হয় কিন্তু স্কুলে যেতে পারে না, পথশিশুদের মাঝে কারো কারো স্বপ্ন আকাশছেঁায়া কিন্তু কিছুই করতে পারে না কারণ তারা পথশিশু।

আচ্ছা আমরা কি পারি না কিন্তু পথশিশুর দায়িত্ব নিতে? একটা থাকার বাসস্থান তৈরি করে দিতে, একটা ভালো স্কুলে পরার সুযোগ করে দিতে। পথশিশুদের খারাপ নজরে না দেখে মানবতার নজরে দেখলে তো আজ রাস্তার অলিগলিতে হাজারো পথশিশু দেখা যেতো না, সমাজ পাল্টাও, সমাজ পাল্টালে পাল্টাবে দেশ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়