প্রকাশ : ০৫ মার্চ ২০২৬, ১০:০৪
তানজিনা আক্তারের কবিতা
তানজিনা আক্তারের কবিতা আঁকড়ে থাকো শেকড়ের মতন
আঁধার কাটিয়ে আমার আঙিনায় ও চন্দ্রের রশ্নি পড়েছে!
আমি আকুলতাকে উপেক্ষা করে এগিয়ে দিলাম চরণ।
বরণ করে নিলাম আমার মনের উপন্যাসের রাণীকে!
আমি মুকুটে সজ্জিত করে পুলকিত অন্তরের স্বপনদুয়ার খুলে দিয়ে তাকে আসন দিলাম।
সে ঠিক আমি যেমন চেয়েছিলাম তার চেয়ে উর্ধে!
হে রত্ন রঙ্গনা তুমি হলে আমার সুস্নিগ্ধা।
তুমি হলে আমার মন পিঞ্জরের একমাত্র রুপবতী।
তুমি হলে আমার চৌকাঠের গুনবতী।
তুমি হলে আমার শব্দ ব্যবহারের সুহাসিনী।
তুমি হলে আমার শুকেসীনি।
তুমি হলে আমার পুষ্প বাগানের শুভাষীনি।
তুমি হলে আমার প্রতিটি ভোরের অপূর্ব স্পর্শা।
তুমি হলে আমার মেষ কালো কেশী সম্রাজ্ঞী।
তুমি হলে আমার কাজল কালো চোখের অনিনদ্য মায়াবিদ্যা।
তুমি হলে আমার হরিনের মতো ডাগর ডাগর চোখে অফুরন্ত রূপ-যৌবনার রুহেলিয়া।







