প্রকাশ : ১২ জুলাই ২০২৬, ০১:১৯
ঢামেকে প্রধানমন্ত্রীর রসিকতা
জুবাইদাকে দেখিয়ে তারেক রহমান বললেন, ‘আমার মাথার মধ্যে শুধু উনি আছেন!’!

ঢাকা মেডিকেল কলেজের ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী (ডিএমসি ডে) উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভা রূপ নিল এক হালকা-চাল ও প্রাণবন্ত আড্ডায়। শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে গম্ভীর আলোচনার মাঝে হঠাৎ এক সাংবাদিক ও চিকিৎসকের করা প্রশ্ন এবং প্রধানমন্ত্রীর তাত্ক্ষণিক রসবোধ পুরো মিলনায়তনকে হাসিতে ভাসিয়ে দেয়।
|আরো খবর
অনুষ্ঠানের প্রশ্নোত্তর পর্বে দর্শকসারি থেকে মাইক্রোফোন হাতে এক চিকিৎসক ও সাংবাদিক প্রধানমন্ত্রীর কাছে স্বাস্থ্য খাতের উন্নয়ন প্রসঙ্গে জানতে চান। তিনি বলেন, আমরা জানি আপনার মাথায় হেলথ (স্বাস্থ্য) সম্পর্কে কী চমৎকার পরিকল্পনা আছে। কারণ আমাদের অল্প কিছু ইন্টারঅ্যাকশন করার সুযোগ হয়েছিল। একই সাথে তিনি মঞ্চে উপস্থিত প্রধানমন্ত্রীর স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানের দিকে ইঙ্গিত করে বলেন, "ঘরে যিনি আছেন, উনিও যদি এই ইনিশিয়েটিভ নেন..."
তার কথা শেষ হওয়ার আগেই রসিকতার সুযোগ হাতছাড়া করেননি প্রধানমন্ত্রী। সাংবাদিককে মৃদু থামিয়ে দিয়ে মুখে চওড়া হাসি নিয়ে তারেক রহমান সরাসরি ডাক্তার জুবাইদা রহমানের দিকে আঙুল উঁচিয়ে রসিকতার ছলে বলেন:
না না, আপনি বললেন আমার মাথায় হেলথ সম্পর্কে কী আছে। আসলে আমার মাথার মধ্যে কোনো 'হেলথ' (স্বাস্থ্য) নাই, আমার মাথার মধ্যে উনি (ডাক্তার জুবাইদা) আছেন!
প্রধানমন্ত্রীর এই ঝটপট ও রোমান্টিক রসিকতায় মঞ্চে বসা ডাক্তার জুবাইদা রহমান নিজেও লজ্জামাখা হাসি দিয়ে মাথা নিচু করে ফেলেন। ওদিকে পুরো মিলনায়তনে উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী এবং অতিথিরা করতালির মাধ্যমে সজোরে হেসে ওঠেন। প্রশ্নকর্তা নিজেও প্রধানমন্ত্রীর এমন অকপট ও মিষ্টি জবাবে মুগ্ধ হয়ে হেসে বলেন, "উই আর রিয়েলি প্রাউড, স্যার!"
গুরুগম্ভীর রাষ্ট্রীয় ও পেশাদার আলোচনার মাঝে প্রধানমন্ত্রীর এমন স্বতঃস্ফূর্ত ও হিউমারাস মন্তব্য উপস্থিত সবাইকে মনে করিয়ে দিল যে, পদের পেছনেও একজন মানুষ থাকেন, যার রয়েছে সুন্দর একটি মন এবং চমৎকার রসবোধ। ঢামেকের ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকীর এই মুহূর্তটি শুধু উৎসবের রঙই বাড়ায়নি, বরং সামাজিক যোগাযোগ মাধ্যমেও এখন এটি বেশ আলোড়ন তুলছে।
ডিসিকে/ এমজেডএইচ








