সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬, ২২:১০

প্রান্তিকের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী

থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান ও গুণীজন সংবর্ধনা

সংবাদদাতা।।
প্রান্তিকের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী

'প্রান্তিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন’-এর গৌরবময় ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা এবং গুণীজন সংবর্ধনার আয়োজন করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল ২০২৬) বিকেল ৩টায় চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই আয়োজন সম্পন্ন হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুর পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী এবং জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মো. মোশাররফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিভিন্ন রাজনৈতিক দল, সাংবাদিক সংগঠন এবং সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন প্রান্তিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি আশরাফুজ্জামান কাজী রাসেল।

আয়োজক সূত্রে জানা যায়, প্রান্তিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের গৌরবময় ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান ঘিরে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বর্ণাঢ্য এ আয়োজনে চাঁদপুরের ১০টি সাংস্কৃতিক সংগঠন অংশ নিয়ে নৃত্য, সংগীত ও আবৃত্তিসহ মনোজ্ঞ পরিবেশনা উপস্থাপন করবে। এর পাশাপাশি প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা এবং বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য গুণীজনদের সম্মাননা প্রদান করা হবে। যা দর্শকদের জন্যে হয়ে উঠবে একটি আনন্দঘন মিলনমেলা।

মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করতে যাওয়া চাঁদপুরের ১০টি সাংস্কৃতিক সংগঠন হলো : নতুন কুঁড়ি ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠন, শিশু থিয়েটার (সাংস্কৃতিক বিভাগ), বহুবচন একাডেমি, বঙ্গজ সাহিত্য ও সাংস্কৃতিক গোষ্ঠী, স্বদেশ সাহিত্য ও সাংস্কৃতিক গোষ্ঠী, চাঁদপুর মঞ্চ, স্বপ্নকুঁড়ি সাংস্কৃতিক সংগঠন, মেঘালয় যুব সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, নৃত্যকথন এবং প্রান্তিক সামাজিক সাংস্কৃতিক সংগঠন।

অনুষ্ঠানে চাঁদপুরের সকল পর্যায়ের সাহিত্য, সামাজিক ও সংস্কৃতিপ্রেমী মানুষদের সবান্ধব উপস্থিতি কামনা করেছেন প্রান্তিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাধারণ সম্পাদক মো. মোবারক পালোয়ান। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় রয়েছে অগ্নিবীণা পাঠাগার, বাবুরহাট, চাঁদপুর।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়