শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৬, ২২:৫৬

মেরিল-প্রথম আলো সমালোচক পুরস্কার ২০২৫

সেরা অভিনেতার চূড়ান্ত মনোনয়নে জায়গা করে নিলেন চাঁদপুরের শান্ত চন্দ্র সূত্রধর

সেরা অভিনেতার চূড়ান্ত মনোনয়নে জায়গা করে নিলেন চাঁদপুরের শান্ত চন্দ্র সূত্রধর
অনলাইন ডেস্ক

বাংলাদেশের বিনোদন জগতে জনপ্রিয় সৃজনশীলতার সেরা স্বীকৃতি 'মেরিল-প্রথম আলো পুরস্কার।'

যেখানে এবার ‘উড়াল’ চলচ্চিত্রের জন্যে সমালোচক পুরস্কার ২০২৫-এ

পূর্ণদৈর্ঘ্য কাহিনীচিত্র ক্যাটাগরির সেরা অভিনেতা 'উড়াল'-এর জন্যে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন চাঁদপুরের কৃতী সন্তান অভিনেতা

শান্ত চন্দ্র সূত্রধর। এই অর্জন তার অভিনয় জীবনের এক গুরুত্বপূর্ণ স্বীকৃতি।

প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক এক অভিনন্দনপত্রের মাধ্যমে বিষয়টি অবহিত করেন।

একই বিভাগে সহ-অভিনেতা মাহাফুজ মুন্নার মনোনয়ন চলচ্চিত্রের সাফল্যকে আরও দৃঢ় করেছে।

চলচ্চিত্রটির পরিচালক জোবায়দুর রহমান সেরা পরিচালক বিভাগে মনোনয়ন পেয়েছেন।

পূর্ণদৈর্ঘ্য কাহিনীচিত্র বিভাগের মনোনয়ন তালিকায় রয়েছে--

সেরা চলচ্চিত্র : জয়া আর শারমিন, বাড়ির নাম শাহানা ও সাবা;

সেরা পরিচালক :

জোবায়দুর রহমান (উড়াল),

পিপলু আর খান (জয়া আর শারমিন), মাকসুদ হোসেন (সাবা);

সেরা অভিনেত্রী : জাকিয়া বারী মম (অন্ধকারের গান), জয়া আহসান (ফেরেশতে) ও

মেহজাবীন চৌধুরী (সাবা)।

সেরা অভিনেতা : কামরুজ্জামান কামু (আমলনামা),

মনোজ প্রামাণিক (অমীমাংসিত),

মাহাফুজ মুন্না ও শান্ত চন্দ্র সূত্রধর (উড়াল)।

উল্লেখ্য, শান্ত চন্দ্র সূত্রধর ভারত সরকারের উচ্চতর শিক্ষাবৃত্তি পেয়ে কলকাতার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ 'রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়' থেকে প্রথম শ্রেণীতে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। ছোটবেলা থেকেই তিনি চাঁদপুরের অন্যতম নাট্যসংগঠন বর্ণচোরা নাট্যগোষ্ঠীর মাধ্যমে অভিনয়ে যাত্রা শুরু করেন এবং পরবর্তীতে ভারতের বিভিন্ন গুণী প্রশিক্ষকদের কাছ থেকে এই দক্ষতা অর্জন করেন।

তার বাবা চাঁদপুরের বিশিষ্ট সাংবাদিক, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক লক্ষ্মণ চন্দ্র সূত্রধর। তার বাবা এক প্রতিক্রিয়ায় বলেন, তার এই সাফল্যে আমরা সবাই আনন্দিত ও গর্বিত।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়