বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬, ২১:৪৩

শাহরাস্তিতে ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপিত

মো. আবুল কালাম।।
শাহরাস্তিতে ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপিত

'উদ্ভাবনা নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি' এ প্রতিপাদ্যকে সামনে রেখে শাহরাস্তিতে ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ (৪৭তম বিজ্ঞান মেলা, ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড ও ১০ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা) উদযাপিত হয়েছে। সোমবার (১৩ এপ্রিল ২০২৬) দিনব্যাপী উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে এতে জুনিয়র গ্রুপ (মাধ্যমিক পর্যায়ে) ও সিনিয়র গ্রুপ (কলেজ পর্যায়ে) প্রকল্প উপস্থাপন, বিজ্ঞান অলিম্পিয়াড, বিজ্ঞান কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় বিজ্ঞান মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিয়া হোসেন। জুনিয়র গ্রুপে প্রকল্প উপস্থাপনে প্রথম স্থান লাভ করে সুয়াপাড়া উচ্চ বিদ্যালয়, দ্বিতীয় স্থান লাভ করে শাহরাস্তি সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয় ও তৃতীয় স্থান লাভ করে নিজ মেহার পাইলট উচ্চ বিদ্যালয়। বিজ্ঞান কুইজ প্রতিযোগিতায় প্রথম স্থান লাভ করে সূচীপাড়া উচ্চ বিদ্যালয়, দ্বিতীয় স্থান লাভ করে চেড়িয়ারা উচ্চ বিদ্যালয় ও তৃতীয় স্থান লাভ করে খিলাবাজার উচ্চ বিদ্যালয়। সিনিয়র গ্রুপে প্রকল্প উপস্থাপনে প্রথম স্থান লাভ করে সূচীপাড়া ডিগ্রি কলেজ, দ্বিতীয় স্থান লাভ করে চেড়িয়ারা স্কুল এন্ড কলেজ ও তৃতীয় স্থান লাভ করে মেহার ডিগ্রি কলেজ। প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আবু ইসহাক, উপজেলা সহকারী প্রোগ্রামার মো. শাহজাহান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাকসুদুল আলম, মৎস্য কর্মকর্তা আবদুল্লাহ আল সাদাফ ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ রেজাউল হাসান। বিকেলে প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হয় এবং বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেন সমাপনী অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিয়া হোসেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাকসুদ আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলী আশরাফ খান, সমাজসেবা কর্মকর্তা মো. আবু ইসহাক, মৎস্য কর্মকর্তা আবদুল্লাহ আল সাদাফ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ রেজাউল হাসান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়