বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২০ আগস্ট ২০২৬, ২০:০৪

গল্লাক আদর্শ ডিগ্রি কলেজে গভর্নিং বডির বহুল প্রতীক্ষিত নির্বাচন সম্পন্ন

প্রবীর চক্রবর্তী।।
গল্লাক আদর্শ ডিগ্রি কলেজে গভর্নিং বডির বহুল প্রতীক্ষিত নির্বাচন সম্পন্ন

ফরিদগঞ্জ গল্লাক আর্দশ ডিগ্রি কলেজ গভর্নিং বডির অভিভাবক সদস্য ও শিক্ষক প্রতিনিধি পদে বহুল প্রতীক্ষিত নির্বাচন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট ২০২৬) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত তিনটি অভিভাবক সদস্য পদের জন্যে ৬জন প্রার্থীকে ভোট দিয়েছেন ভোটাররা। এছাড়া ৩টি শিক্ষক প্রতিনিধির জন্যে কলেজের শিক্ষক ও সংরক্ষিত আসনের নারী এবং হিতৈষী পদের জন্যে নির্বাচন অনুষ্ঠিত হয়। ব্যাপক পুলিশি নিরাপত্তার মধ্যে ভোটারগণ স্বাচ্ছন্দ্যে ভোট প্রদান করেন।

অভিভাবক সদস্য পদে প্রার্থীরা ছিলেন : ক্রমানুসারে জাকির হোসেন, নেছার আহমেদ ভূঁইয়া, হাজী মফিজুল ইসলাম চৌধুরী, মিলন চক্রবর্তী, মহসিন মিজি ও মো. শাহজাহান।

শিক্ষক প্রতিনিধি পদের প্রার্থীরা ছিলেন : মো. আসাদুল আলম, মো. কবির হোসেন, মো. খোরশেদ আলম চৌধুরী, শাহ মোহাম্মদ বদরুদ্দোজা; সংরক্ষিত আসনের প্রার্থীরা ছিলেন : খতেজা আক্তার ও তাজমিরা আক্তার। হিতৈষী প্রতিনিধি পদে প্রার্থীরা ছিলেন :আবু তালেব, লায়ন ফখরুল আলম ফয়সাল ও মো. হেলাল উদ্দিন।

সকালে অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ-ফরিদগঞ্জ সার্কেল) এবং দুপুরে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্ল্যাহ্ নির্বাচন উপলক্ষে কলেজ এলাকায় উপস্থিত ছিলেন।

বিকেলে ভোটগ্রহণ শেষে প্রিজাইডিং অফিসার উপজেলা আইসিটি কর্মকর্তা নাজমুল হোসেন ফলাফল ঘোষণা করেন। অভিভাবক পদে বিজয়ীরা হলেন : মো. নেছার আহম্মেদ, মফিজুল ইসলাম চৌধুরী ও মিলন চক্রবর্তী; শিক্ষক প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন : মো. বদরুদ্দোজা চৌধুরী, খোরশেদ আলম চৌধুরী; সংরক্ষিত আসনে নির্বাচিত হয়েছেন তাজমিরা আক্তার এবং হিতৈষী প্রতিনিধি পদে নির্বাচিত হয়েছেন লায়ন ফখরুল আহমেদ ফয়সাল।

এদিকে বহু বছর পরে গল্লাক আদর্শ ডিগ্রি কলেজের অভিভাবক, শিক্ষকসহ অন্যান্য পদে নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় বৃহস্পতিবার সকাল থেকেই কলেজ ক্যাম্পাস এলাকা জমজমাট ছিলো। প্রার্থী ও তাদের সমর্থকদের ভিড় দেখা গেছে।

কলেজ অধ্যক্ষ হরিপদ দাস জানান, নির্বাচন অনুষ্ঠানের জন্যে তারা সর্বোচ্চ সহযোগিতা পেয়েছেন এলাকাবাসী ও প্রার্থীদের কাছ থেকে।

প্রিজাইডিং অফিসার নাজমুল হোসেন বলেন, সকাল থেকেই সুন্দর পরিবেশ ছিলো। ভোটাররা তাদের পছন্দের ব্যক্তিকে ভোট দিতে পেরেছেন। ভেতরে ও বাইরে কোথাও ঝামেলা হয়নি।

এদিকে গল্লাক আদর্শ ডিগ্রি কলেজের নির্বাচনে অভিভাবক, শিক্ষক এবং হিতৈষী প্রতিনিধি পদে বিজয়ীদের অভিনন্দন জানিয়েছেন কলেজের সাবেক সভাপতি মাহবুব মোরশেদ কচি। তিনি বলেন, আমাদের উদ্দেশ্য ছিলো গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে গভর্নিং বডির নির্বাচন হোক। সেটা সফল হয়েছে।

অন্যদিকে কলেজের আরেক সাবেক সভাপতি ডা. আবুল কালাম আজাদ বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে নির্বাচিত গভর্নিং বডির অভিভাবক সদস্য, শিক্ষক প্রতিনিধি এবং হিতৈষী প্রতিনিধিদের ধন্যবাদ জানান। একই সাথে যারা নির্বাচনে অংশগ্রহণ করেছেন তাদেরও তিনি ধন্যবাদ জানিয়েছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়