প্রকাশ : ১৩ আগস্ট ২০২৬, ০১:৪৩
উত্তর শাহতলী জোবাইদা বালিকা উবিতে ৪জন জিপিএ-৫ পেয়েছে

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড কুমিল্লার অধীনে এবারের এসএসসি পরীক্ষায় চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ৪জন জিপিএ-৫সহ সন্তোষজনক ফলাফল অর্জন করেছে।
|আরো খবর
এ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় মোট ৪৫জন অংশগ্রহণ করে ২৩জন উত্তীর্ণ হয়। পাসের হার শতকরা ৫১.১১ভাগ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪জন, এ গ্রেড ৪জন, এ- ৪জন, বি গ্রেড ৪জন ও সি গ্রেড পেয়েছে ৭জন।
জিপিএ-৫ প্রাপ্তরা হলো : বিজ্ঞান বিভাগের সাবিহা আনহা, রুবাইয়া মেহেরুন নেছা ও মারজিয়া ইসলাম লামিয়া। তারা সকলে সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির সেবা করতে চায়।
জিপিএ-৫সহ উত্তীর্ণ শিক্ষার্থীদের প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুজ্জামানসহ সকল শিক্ষক।
ডিসিকে/ এমজেডএইচ








