বৃহস্পতিবার, ০৬ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৬ আগস্ট ২০২৬, ২১:২৫

ফরিদগঞ্জে শহীদ হাবিব উল্লাহ উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কমিটির সভা

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট।।
ফরিদগঞ্জে শহীদ হাবিব উল্লাহ উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও  কমিটির সভা

ফরিদগঞ্জ উপজেলার ১৬নং রূপসা দক্ষিণ ইউনিয়নের কাউনিয়া গ্রামে অবস্থিত ঐতিহ্যবাহী শহীদ হাবিব উল্লাহ উচ্চ বিদ্যালয়ে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে সমাবেশ এবং বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট ২০২৬) বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করা হয়।

উল্লেখ্য, ১৯২৪ সালে বিশিষ্ট সমাজসেবক হায়দার আলী ভূঁইয়া কর্তৃক 'পশ্চিম কাউনিয়া উচ্চ বিদ্যালয়' নামে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়েছিল। পরবর্তীতে তা 'শহীদ হাবিব উল্লাহ উচ্চ বিদ্যালয়' নামে পুনঃনামকরণ করা হয়।

কাউনিয়া গ্রামের ৩নং ওয়ার্ডের ডাকঘর এলাকা সংলগ্ন বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এ সমাবেশে শিক্ষার গুণগত মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ এবং প্রতিষ্ঠানের সার্বিক অবকাঠামোগত বিকাশ নিয়ে বিশদ আলোচনা হয়। সমাবেশে উপস্থিত অভিভাবক ও শিক্ষকমণ্ডলী নিজ নিজ সুচিন্তিত মতামত তুলে ধরেন। সমাবেশশেষে বিদ্যালয় ব্যবস্থাপনা (ম্যানেজিং) কমিটির সভা অনুষ্ঠিত হয়। যেখানে প্রতিষ্ঠানের প্রশাসনিক ও শিক্ষাসংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় বিদ্যাপীঠের পরিচালনা কমিটির সদস্য, প্রধান শিক্ষকসহ সকল সহকারী শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আরো খবর

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়