রবিবার, ২৬ জুলাই, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৬ জুলাই ২০২৬, ০১:৫৯

কেএফটি কলেজিয়েট স্কুল ডিবেট ক্লাবের আয়োজনে ‘জুলাই গণঅভ্যুত্থান উপজেলা বিতর্ক উৎসব–২০২৬’ সফলভাবে সম্পন্ন

প্রেস বিজ্ঞপ্তি
কেএফটি কলেজিয়েট স্কুল ডিবেট ক্লাবের আয়োজনে ‘জুলাই গণঅভ্যুত্থান উপজেলা বিতর্ক উৎসব–২০২৬’ সফলভাবে সম্পন্ন

মতলব দক্ষিণ উপজেলায় শনিবার (২৫ জুলাই ২০২৬) মতলব দক্ষিণ উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় এবং কেএফটি কলেজিয়েট স্কুল ডিবেট ক্লাবের আয়োজনে তিন পর্বে অনুষ্ঠিত ‘জুলাই গণঅভ্যুত্থান উপজেলা বিতর্ক উৎসব–২০২৬’ সফলভাবে সম্পন্ন হয়েছে। যুক্তিনির্ভর চিন্তাধারা, গণতান্ত্রিক মূল্যবোধ, দায়িত্বশীল নাগরিকত্ব এবং বুদ্ধিবৃত্তিক চর্চার বিকাশকে লক্ষ্য করে আয়োজিত এ উৎসবের সমাপনী পর্ব, ফাইনাল বিতর্ক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান কেএফটি কলেজিয়েট স্কুল প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।

‘রক্তে রাঙা জুলাই মাস, বৈষম্যের হোক বিনাশ!’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ বিতর্ক উৎসব তিনটি ধাপে সম্পন্ন হয়। প্রথম পর্বে ১৮ জুলাই ২০২৬, শুক্রবার আইসিডিডিআর,বি অডিটোরিয়ামে প্রায় ১২০ জন শিক্ষার্থী ও শিক্ষক প্রতিনিধির অংশগ্রহণে একটি বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় জাতীয় পর্যায়ের বিতার্কিকরা শিক্ষার্থীদের যুক্তি নির্মাণ, বক্তব্য উপস্থাপন, বিশ্লেষণী দক্ষতা এবং সংসদীয় বিতর্কের বিভিন্ন কৌশল বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন।

দ্বিতীয় পর্বে ২৪ জুলাই দিনব্যাপী ট্যাব রাউন্ড ও নকআউট পর্বের বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে মতলব দক্ষিণ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৬টি স্কুল দল, ৮টি কলেজ দল এবং ৪টি ইংরেজি বিতর্ক দল অংশগ্রহণ করে। তিনটি বিভাগে মোট ২৮টি দল ও ৮৪ জন বিতার্কিক প্রতিযোগিতায় অংশ নেন। প্রতিযোগিতার বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের ২৫ জন জাতীয় বিতার্কিক এবং পুরো আয়োজন সফলভাবে সম্পন্ন করতে নিরলসভাবে কাজ করেন ৩০ জন স্বেচ্ছাসেবক।

উৎসবের সমাপনী তথা তৃতীয় পর্বে ২৫ জুলাই কেএফটি কলেজিয়েট স্কুলে ফাইনাল বিতর্ক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

স্কুল বিভাগে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে কেএফটি কলেজিয়েট স্কুলের দল ‘ভয়েজ অব ডেমোক্রেসি’। রানার্সআপ হয়েছে মতলবগঞ্জ জে.বি. পাইলট স্কুলের দল ‘জে.বি. ডিবেটার্স’। ‘ডিবেটার অব দ্য ফাইনাল’ নির্বাচিত হয়েছেন মোহিনী মাহি এবং ‘ডিবেটার অব দ্য টুর্নামেন্ট’ হয়েছেন সুফিয়া মুকুল রোজা।

কলেজ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে মতলব সরকারি কলেজের দল ‘আলোকরশ্মি–১’। রানার্সআপ হয়েছে কেএফটি কলেজিয়েট স্কুল (কলেজ শাখা)-এর দল ‘মাদার অব ড্রাগনস’। ‘ডিবেটার অব দ্য ফাইনাল’ নির্বাচিত হয়েছেন আয়েশা আক্তার মহিমা এবং ‘ডিবেটার অব দ্য টুর্নামেন্ট’ হয়েছেন সুমাইয়া আক্তার।

ইংরেজি বিতর্ক বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে কেএফটি কলেজিয়েট স্কুলের দল ‘জুলাই ফর জাস্টিস’ এবং রানার্সআপ হয়েছে একই প্রতিষ্ঠানের ‘দ্য অ্যাভেঞ্জার্স’। যৌথভাবে ‘ডিবেটার অব দ্য টুর্নামেন্ট’ হয়েছেন তাহমিদ ও রেদোয়ান। ‘ডিবেটার অব দ্য ফাইনাল’ নির্বাচিত হয়েছেন বিসমি।

ফাইনাল বিতর্ক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জনাব কে. এম. ইশমাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদল। তিনি তাঁর বক্তব্যে জাতীয় জীবনে জুলাই গণঅভ্যুত্থানের গুরুত্ব তুলে ধরেন এবং এটিকে জাতীয় ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে উল্লেখ করেন। তিনি আরও বলেন, এই অভ্যুত্থান তরুণ প্রজন্মকে ন্যায়, সমতা ও গণতান্ত্রিক চেতনায় উদ্বুদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া উপস্থিত ছিলেন কেএফটি কলেজিয়েট স্কুলের বালিকা শাখার কো-অর্ডিনেটর বদিউল আলম বাবু এবং কেএফটি কলেজিয়েট স্কুল ডিবেট ক্লাবের মডারেটর মেহেদী হাসান।

অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে শিক্ষার্থীদের যুক্তিবোধ, বিশ্লেষণী ক্ষমতা, নেতৃত্ব, আত্মবিশ্বাসগণতান্ত্রিক মূল্যবোধ বিকাশে বিতর্কচর্চার গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক তাৎপর্য এবং জাতীয় জীবনে এর সুদূরপ্রসারী প্রভাব সম্পর্কেও আলোচনা করেন।

উপজেলা নির্বাহী অফিসার কে. এম. ইশমাম বলেন, “মতলব দক্ষিণ উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রতিবছর এ বিতর্ক উৎসব আয়োজন করা হবে। ভবিষ্যতেও বাংলা বিতর্কের পাশাপাশি ইংরেজি বিতর্ক এ উৎসবের নিয়মিত অংশ থাকবে। শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশে উপজেলা প্রশাসন সবসময় পাশে থাকবে।”

কেএফটি কলেজিয়েট স্কুল ডিবেট ক্লাবের মডারেটর মেহেদী হাসান বলেন, “এই আয়োজন কেবল একটি প্রতিযোগিতা নয়; এটি শিক্ষার্থীদের যুক্তিনির্ভর, দায়িত্বশীলসচেতন নাগরিক হিসেবে গড়ে তোলার একটি সম্মিলিত প্রয়াস। উপজেলা প্রশাসন, অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠান, জাতীয় বিতার্কিক বিচারক, শিক্ষক, স্বেচ্ছাসেবক ও অভিভাবকদের আন্তরিক সহযোগিতায় এ আয়োজন সফলভাবে সম্পন্ন হয়েছে। ভবিষ্যতে এ উৎসবকে আরও বৃহত্তর পরিসরে আয়োজনের মাধ্যমে মতলব দক্ষিণকে বিতর্কচর্চার একটি শক্তিশালী কেন্দ্র হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য।”

কেএফটি কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ জাকির হোসেন কামাল এক বিশেষ বার্তায় বিজয়ী ও পরাজিত উভয় দলসহ অংশগ্রহণকারী সকল দলকে আন্তরিক অভিনন্দন জানান।

দু দিনব্যাপী প্রতিযোগিতা এবং তিন পর্বের পুরো আয়োজন শেষে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহ, আনন্দ ও ইতিবাচক সাড়া লক্ষ্য করা যায়। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ জ্ঞানভিত্তিক শিক্ষা, যুক্তিনির্ভর চিন্তা, নেতৃত্ব বিকাশ এবং সুস্থ গণতান্ত্রিক সংস্কৃতি চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ডিসিকে /এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়