প্রকাশ : ১৭ জুলাই ২০২৬, ১৭:১৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ে পিএইচডি গবেষক মো. জাফর আলীর উন্মুক্ত সেমিনার

চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নস্থ রামপুর আদর্শ আলিম মাদরাসার প্রভাষক (আরবি) মাওলানা মো. জাফর আলীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধীনে পিএইচডি প্রোগ্রামের উন্মুক্ত সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই ২০২৬) বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের ২০২৪ নম্বর কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
'বাংলাদেশে সাংস্কৃতিক বৈচিত্র্য : কুরআন ও হাদীসের আলোকে একটি মূল্যায়ন' শীর্ষক এই সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন গবেষক মো. জাফর আলী। সভাপতিত্ব করেন ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় চেয়ারম্যান প্রফেসর ড. মো. আখতারুজ্জামান।
সেমিনারে প্রধান আলোচক ছিলেন প্রফেসর ড. মুহাম্মদ শফিকুর রহমান।
বক্তব্য রাখেন প্রফেসর ড. আব্দুল বাকী, প্রফেসর ড. শামছুল আলম, প্রফেসর ড. ইউসুফ ইবন হুসাইন, প্রফেসর ড. রফিকুল ইসলাম, ড. আমির হোসেন এবং তত্ত্বাবধায়ক ড. এসএম মাছুম বাকী বিল্লাহ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শাহ মোহাম্মাদ শামছুদ্দিন, অ্যাড. মুরাদ চৌধুরীসহ অনেকে।
বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষক, গবেষক ও অনেক শিক্ষার্থী সেমিনারে উপস্থিত ছিলেন। সেমিনারটি সঞ্চালনা করেন ইমাউল হক সরকার।
গবেষক উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা জানান এবং গবেষণাকর্ম সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্যে দোয়া কামনা করেন।
উল্লেখ্য, মাওলানা মো. জাফর আলীর গ্রামের বাড়ি মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দী ইউনিয়নের হাজীপুরে।








