মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৪ জুলাই ২০২৬, ২১:৪০

মুন্সীরহাট উচ্চ বিদ্যালয়ের নবগঠিত কমিটির প্রথম সভা

আব্দুল্লাহ আল মামুন।।
মুন্সীরহাট উচ্চ বিদ্যালয়ের নবগঠিত কমিটির প্রথম সভা

মতলব দক্ষিণ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ‘মুন্সীরহাট উচ্চ বিদ্যালয়’-এর নবগঠিত ম্যানেজিং কমিটির প্রথম পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই ২০২৬) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন ম্যানেজিং কমিটির নবনিযুক্ত সভাপতি ও জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক।

সভার শুরুতে অত্র বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীদের পক্ষ থেকে নবগঠিত কমিটির সভাপতি মানিকুর রহমান মানিক, অভিভাবক সদস্য হুমায়ুন কবির প্রধানীয়া এবং শিক্ষক প্রতিনিধি সায়েরা আক্তারকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেয়া হয়। এ সময় পুরো বিদ্যালয়ে এক আনন্দঘন ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সৃষ্টি হয়।

সভায় বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিদ্যালয়ের হারানো গৌরব ফিরিয়ে আনার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে নবনিযুক্ত সভাপতি মানিকুর রহমান মানিক বলেন, মুন্সীরহাট উচ্চ বিদ্যালয় এই এলাকার শত শত শিক্ষার্থীর আশা-ভরসার প্রতীক। অতীতে এখান থেকে অনেক কৃতী শিক্ষার্থী দেশ ও জাতির সেবায় নিয়োজিত হয়েছেন, ভবিষ্যতেও হবেন। এই ঐতিহ্যকে আমাদের যে কোনো মূল্যে ধরে রাখতে হবে।

তিনি আরো বলেন, বিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে আমরা বদ্ধপরিকর। স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে বিদ্যালয়টিকে আধুনিক ও মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে আমি সকলের সহযোগিতা কামনা করি।

শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা আপনাদের নিজ নিজ দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করুন। বিদ্যালয়ের যে কোনো প্রয়োজনে এবং শিক্ষার মানোন্নয়নে আমার পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত থাকবে।

বিদ্যালয়ের ঐতিহ্য রক্ষায় ঐক্যবদ্ধ প্রচেষ্টার কথা উল্লেখ করে তিনি বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে উপস্থিত সকলের সুচিন্তিত মতামত গ্রহণ করেন। সভায় বিদ্যালয়ের অন্যান্য সদস্যসহ শিক্ষক ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

সবশেষে একটি চমৎকার ও সহযোগিতামূলক আলোচনার মাধ্যমে সভার সমাপ্তি ঘটে। নবগঠিত কমিটির এই শুভ সূচনা এলাকায় স্থানীয় অভিভাবক ও সচেতন মহলে নতুন আশার সঞ্চার করেছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়