সোমবার, ০৮ জুন, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৭ জুন ২০২৬, ১৭:৫৩

আগামীর বাংলাদেশ পরিচালনায় শিক্ষার্থীরা সঠিক শিক্ষা গ্রহণ করবে

---ইউএনও সেটু কুমার বড়ুয়া

প্রবীর চক্রবর্তী
আগামীর বাংলাদেশ পরিচালনায় শিক্ষার্থীরা সঠিক শিক্ষা গ্রহণ করবে

ফরিদগঞ্জ উপজেলা সদরস্থ ইকরা মডেল মাদ্রাসা এন্ড একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। রোববার (৭ জুন ২০২৬) সকালে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সদস্য মো. হাছান গাজীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সেটু কুমার বড়ুয়া ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, প্রযুক্তিকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে আমাদের শিক্ষার্থীরা নিজেদের মেধাকে আরো বিকশিত করতে পারবে। তবে এজন্যে অবশ্যই প্রযুক্তির সঠিক ব্যবহার বিষয়ে তাদের অভিভাবকদের সচেতন থাকতে হবে। একই সাথে শিক্ষার্থীদের নৈতিকতা শিক্ষা শেখাতে ধর্মীয় শিক্ষার বিকল্প নেই। এই প্রতিষ্ঠানটি সকল ক্যাটাগরিতে ভালো করছে জেনে আমি খুশি। আশা করছি আগামীর বাংলাদেশ পরিচালনায় শিক্ষার্থীরা সঠিক শিক্ষা গ্রহণ করবে এবং ভালো মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে সক্ষম হবে। বার্ষিক ক্রীড়ায় বিজয়ী ও বিজিত সকলকে আগামীতে আরো ভালো করার প্রত্যয় নিতে হবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নুরুন্নবী নোমান। তিনি বলেন, এই প্রতিষ্ঠানটি প্রচলিত শিক্ষার পাশাপাশি ইসলামী শিক্ষাকেও গুরুত্ব দিচ্ছে, যা শিক্ষার্থীদের শিক্ষা জীবনের শুরু থেকেই সঠিক পথে চলার নির্দেশনা দেয়। তাছাড়া সহপাঠক্রমিক কার্যক্রমে প্রতিষ্ঠানটির জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করার রেকর্ড রয়েছে।

আরো বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মাও. জাকির হোসেন, সিটি মার্কেট পরিচালক হাফেজ আহাম্মদ, সাবেক সরকারি কর্মকর্তা রিয়াজ উদ্দিন ফরিদি ও উপজেলা জামে মসজিদের পেশ ইমাম মাও. হাবিবুর রহমান।

আলোচনাশেষে অতিথিবৃন্দ বিভিন্ন পর্যায়ে নির্বাচিত শ্রেষ্ঠ অভিভাবক ও প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়