প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬, ১২:৫৪
তুলপাই দারাশাহী উচ্চ বিদ্যায়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী তুলপাই দারাশাহী উচ্চ বিদ্যালয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ এপ্রিল ২০২৬) সকালে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জহিরুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক জহিরুল ইসলামের সঞ্চালনায় বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জহিরুল ইসলাম। অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের দাতা সদস্য মো. জুয়েল পাটোয়ারী, অভিভাবক সদস্য মো. মনিরুজ্জামান ও অভিভাবক ডা. মো. মফিজুল ইসলাম।
শিক্ষার্থীদের মধ্যে বিদায়ী বক্তব্য রাখেন মারিয়া মজুমদার ।
আলোচনা পর্বশেষে অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে বিদায়ী শিক্ষার্থীদের সফলতা কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন এনায়েতপুর দরবার শরীফের পীরসাহেব গোলাম গাউছ আল কাদেরী।







