শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৬, ২১:২৬

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 'পিস চ্যাম্পিয়ন্স ফেলোশিপ' ইনফরমেশন শেয়ারিং প্রোগ্রাম

প্রেস বিজ্ঞপ্তি।
চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 'পিস চ্যাম্পিয়ন্স ফেলোশিপ' ইনফরমেশন শেয়ারিং প্রোগ্রাম

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চাঁবিপ্রবি) ক্যাম্পাসে সার্জ বাংলাদেশ এবং সেন্টার ফর পিস অ্যান্ড জাস্টিস, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের যৌথভাবে আয়োজিত 'পিস চ্যাম্পিয়ন্স ফেলোশিপ'-এর একদিনব্যাপী ইনফরমেশন শেয়ারিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

ফেলোশিপটি নাগরিকতা কর্মসূচির পৃষ্ঠপোষকতায় 'পহেলা' প্রকল্পের আওতায় বাস্তবায়িত হচ্ছে।

বুধবার (৮ এপ্রিল ২০২৬) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মূল ফটকের সামনে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার পাশাপাশি তিনটি ভিন্ন বিভাগে পৃথকভাবে তিনটি সেশন আয়োজন করা হয়। এতে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।

প্রোগ্রামের মূল লক্ষ্য ছিল শিক্ষার্থীদের মধ্যে শান্তি, সহনশীলতা, সামাজিক সম্প্রীতি এবং নেতৃত্বগুণ বিকাশে সচেতনতা বৃদ্ধি করা।

এ সময় পিস চ্যাম্পিয়ন্স ফেলোশিপ সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করা হয় এবং আগ্রহী শিক্ষার্থীদের এতে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।

আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, মূল্যবোধ বিকাশ, সহনশীলতা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে কাজ অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়