প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৬, ২২:২০
নবাগত জেলা প্রশাসকের সাথে জেলা প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির মতবিনিময়

নবাগত জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন জেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো. শামীম হোসেন মিজি, সাধারণ সম্পাদক জুলফুর রহমান, যুগ্ম সম্পাদক সরকার শাহেদুজ্জামান ও সহ-অর্থ সম্পাদক বিল্লাল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এরশাদ উদ্দিন। নবাগত জেলা প্রশাসক শিক্ষার মান্নোয়নে সকল শিক্ষককে আন্তরিক থেকে সরকারের সকল কর্মকাণ্ডকে এগিয়ে নেয়ার দিক-নির্দেশনা প্রদান করেন।








