বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে ৩ ডাকাত গ্রেফতার। পিকআপ সহ দেশীয় অস্ত্র উদ্ধার

প্রকাশ : ১২ মার্চ ২০২৬, ০৪:৫৩

শিক্ষামন্ত্রীর এপিএস চাঁদপুরের কৃতী সন্তান ওমর ফারুক দেওয়ান

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট
শিক্ষামন্ত্রীর এপিএস চাঁদপুরের কৃতী সন্তান ওমর ফারুক দেওয়ান

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সহকারী একান্ত সচিব (এপিএস) হিসেবে নিয়োগ পেয়েছেন তথ্য অধিদপ্তরের সিনিয়র উপ-প্রধান তথ্য অফিসার মোহাম্মদ ওমর ফারুক দেওয়ান।

তিনি বর্তমানে বরিশাল জেলা তথ্য অফিসের পরিচালক হিসেবে সংযুক্ত আছেন। তাঁকে এই নিয়োগ দিয়ে মঙ্গলবার (১০ মার্চ ২০২৬) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়, মন্ত্রী যতদিন এ পদ অলঙ্কৃত করবেন অথবা ওমর ফারুক দেওয়ানকে তাঁর এপিএস পদে বহাল রাখার অভিপ্রায় পোষণ করবেন, ততদিন এ নিয়োগ আদেশ কার্যকর থাকবে। মন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী ওমর ফারুক শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর এপিএস পদেরও দায়িত্ব পালন করবেন।

জনাব মোহাম্মদ ওমর ফারুক দেওয়ান চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের কৃতী সন্তান। তিনি ঢাকা কলেজ থেকে এইচএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। কলেজ ও বিশ্ববিদ্যালয় থাকাকালে তিনি ছাত্রদলের রাজনীতির সাথে যুক্ত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়