সোমবার, ০২ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০২ নভেম্বর ২০২৬, ১৫:৫৮

রামগঞ্জে ১৮৩ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি রুবেল গ্রেপ্তার

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি।।
রামগঞ্জে ১৮৩ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি রুবেল গ্রেপ্তার

লক্ষ্মীপুরের রামগঞ্জে ১৮৩ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ৩২ হাজার টাকাসহ রুবেল হোসেন (৩৪) নামের এক কুখ্যাত মাদক কারবারিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

রোববার (২ নভেম্বর ২০২৬) গভীর রাতে উপজেলার ৫ নম্বর চণ্ডিপুর ইউনিয়নের ফতেহপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, মজুপুর গ্রামের বাসিন্দা ও কুখ্যাত মাদক কারবারি রুবেল দীর্ঘদিন ধরে ফতেহপুর, চণ্ডিপুর ও মজুপুরসহ আশপাশের এলাকায় মাদক সরবরাহ করে আসছিলেন। কিন্তু সুকৌশলে পালিয়ে বেড়ানোয় তাকে হাতেনাতে আটক করা সম্ভব হচ্ছিল না। অবশেষে দীর্ঘদিন নজরদারিতে রাখার পর রোববার রাতে ফতেহপুর গ্রামে মাদক সরবরাহের সময় ১৮৩ পিস ইয়াবা ও নগদ ৩২ হাজার টাকাসহ তাকে ধরে ফেলেন স্থানীয় জনতা। পরে উদ্ধারকৃত ইয়াবা ও টাকাসহ তাকে রামগঞ্জ থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়।

এ বিষয়ে রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, আটক রুবেল একজন কুখ্যাত মাদক কারবারি। তার বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে। রোববার রাতে এলাকাবাসী তাকে আটক করে থানায় সোপর্দ করেছেন। এ ঘটনায় যথাযথ আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়