রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৬, ১৭:২৩

বিশিষ্ট ব্যবসায়ী মিজানুর রহমান বাদলের মৃত্যু

নলুয়ায় শোকের ছায়া, আগামীকাল জানাজা

নিজস্ব প্রতিনিধি
বিশিষ্ট ব্যবসায়ী মিজানুর রহমান বাদলের মৃত্যু

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ৮ নম্বর নলুয়া ইউনিয়নের আফালকাঠি গ্রামের কৃতী সন্তান ও বিশিষ্ট ব্যবসায়ী মো. মিজানুর রহমান বাদল আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (১৫ নভেম্বর ২০২৬) সকাল সাড়ে ৯টায় রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে পরিবার-পরিজন, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৭ বছর। তিনি স্ত্রী, এক পুত্রসন্তানসহ অসংখ্য আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

মরহুম মো. মিজানুর রহমান বাদল ১৯৬৯ সালে জন্মগ্রহণ করেন। তিনি আফালকাঠি গ্রামের মরহুম তোফাজ্জল হোসেন মৃধার জ্যেষ্ঠ পুত্র এবং ৮ নম্বর নলুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জিয়াউর রহমান মিরনের বড় ভাই।

ব্যক্তিজীবনে মিজানুর রহমান বাদল ছিলেন সৎ, বিনয়ী, নম্র, পরোপকারী ও ধর্মপ্রাণ মানুষ। সততা, নিষ্ঠা, ন্যায়পরায়ণতা এবং অমায়িক আচরণের মাধ্যমে তিনি পরিবার, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও এলাকাবাসীর কাছে একজন শ্রদ্ধাভাজন ব্যক্তি হিসেবে পরিচিতি অর্জন করেন। ব্যবসায়িক জীবনে সফলতার পাশাপাশি সামাজিক ও পারিবারিক সম্পর্ক রক্ষায়ও তিনি ছিলেন অত্যন্ত আন্তরিক ও দায়িত্বশীল।

তাঁর মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়লে নলুয়া ইউনিয়নসহ বাকেরগঞ্জের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে শোকের আবহ সৃষ্টি হয়। স্বজন ও এলাকাবাসীর কাছে তিনি ছিলেন একজন সজ্জন ও ভালো মনের মানুষ। তাঁর আন্তরিকতা, সৌজন্যবোধ ও সুন্দর ব্যবহার দীর্ঘদিন মানুষের স্মৃতিতে অমলিন থাকবে।

পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমের জানাজার নামাজ আগামীকাল সোমবার (১৬ নভেম্বর) সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

মো. মিজানুর রহমান বাদলের মৃত্যুতে স্বজন, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসী গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।

মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করা হয়েছে। মহান আল্লাহ যেন তাঁর জীবনের সকল নেক আমল কবুল করেন, ভুলত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দান করেন। আমিন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়