বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৯

শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
কামরুজ্জামান টুটুল

হাজীগঞ্জের বাকিলা ইউনিয়নের শ্রীপুর উচ্চ বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি আবু সাঈদ রাসেল পাটওয়ারী ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ।

প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, "ভালো ফলাফলের মাধ্যমে সফলতা অর্জন করে তোমরা জীবনের প্রথম ধাপ অতিক্রম করেছ। তোমাদেরকে আরও সামনে এগিয়ে যেতে হবে। আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে পরিবার, সমাজ ও দেশের জন্য নিজেকে যোগ্য নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে।"

তিনি বলেন, "এ জন্য স্বপ্ন দেখতে হবে এবং স্বপ্ন বাস্তবায়নে পরিশ্রমী হতে হবে। সরকার তোমাদের পাশে আছে এবং থাকবে। মনে রাখতে হবে, জীবনে সফলতা পেতে হলে আত্মবিশ্বাসী হতে হবে। তবে পড়াশোনার পাশাপাশি তোমাদেরকে ভালো মানুষ হতে হবে। কারণ, ভালো মানুষ না হলে তোমাদের সফলতার কোনো মূল্য থাকবে না।"

অনুষ্ঠানে অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, উপজেলা বিএনপির সদস্য সচিব এম এ রহিম পাটওয়ারী, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি বিল্লাল হোসেন রবিন, জলছবির সম্পাদক কবি জামশেদ ওয়াজেদ ও কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জি এম ফখরুল হাসান।

প্রধান শিক্ষক আশিষ মজুমদারের সভাপতিত্বে স্থানীয়দের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শুকুরুল আলম, ইউনিয়ন বিএনপি নেতা মোবাশ্বের মোল্লা, আব্দুল মমিন, সোহেল, বিল্লাল হোসেন রবিন, মোশারফ হোসেন রবিন ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মো. খোরশেদ আলম।

জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামছুল আলম সূর্য ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক আসাদুজ্জামান মজুমদারের যৌথ সঞ্চালনায় বক্তব্যশেষে উক্ত বিদ্যালয়ের গোল্ডেন এ-প্লাস প্রাপ্ত শিক্ষার্থীকে বিদ্যালয়ের সভাপতি আবু সাঈদ রাসেল পাটওয়ারীর পক্ষ থেকে ল্যাপটপ ও অন্য শিক্ষার্থীদের বই প্রদান করা হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন মাজিদ থেকে তেলাওয়াত করে শিক্ষার্থী মুশফিকা এবং গীতা পাঠ করে স্মৃতি মজুমদার।

অনুষ্ঠানে অতিথি হিসেবে হাজীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি কামরুজ্জামান টুটুল, শাহরাস্তি প্রেস ক্লাবের সভাপতি মঈনুল ইসলাম কাজল, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য কাজী মাজেদুল হক, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান দোলন, হোসেন মোল্লা লিটন ও রুবেল রানা তালুকদারসহ অন্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়