বুধবার, ২৯ জুলাই, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৯ জুলাই ২০২৬, ১১:০৯

নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি।।
নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে ফাতেহা আক্তার (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) বিকেলে উপজেলার চণ্ডীপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চাঙ্গীরগাঁও গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফাতেহা আক্তার উপজেলার লামচর ইউনিয়নের দাসপাড়া গ্রামের আক্তার হোসেনের মেয়ে।

শিশুটির বাবা আক্তার হোসেন জানান, কয়েক দিন আগে তার স্ত্রী সুমি আক্তার মেয়ে ফাতেহাকে নিয়ে বাবার বাড়ি চাঙ্গীরগাঁও গ্রামে বেড়াতে যান। মঙ্গলবার বিকেলে খেলতে বের হওয়ার পর সবার অগোচরে ফাতেহা বাড়ির সামনের পুকুরে পড়ে যায়। পরে তাকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে ব্যাপক খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরে শিশুটির মরদেহ ভাসতে দেখা যায়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে দ্রুত রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চণ্ডীপুর ইউনিয়ন পরিষদের সদস্য ইমরান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিশুটি তার মায়ের সঙ্গে নানার বাড়িতে বেড়াতে এসেছিল। সবার অগোচরে পুকুরে পড়ে তার মৃত্যু হয়। ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, “ঘটনার বিষয়টি প্রথমে আমাদের জানানো হয়নি। পরে বিষয়টি জানতে পেরেছি। এ বিষয়ে খোঁজখবর নেওয়া হবে।”

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়