বুধবার, ২০ মে, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২০ মে ২০২৬, ২০:৪১

ঈদ বাজারে ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান

তিন প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ৫৫ হাজার টাকা জরিমানা

আব্দুল্লাহ আল মামুন
ঈদ বাজারে ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাজারে নিরাপদ খাদ্য ও সেবার পরিবেশ নিশ্চিত করতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয় ব্যাপক অভিযান পরিচালনা করেছে। বুধবার (২০ মে ২০২৬) চাঁদপুরের ঐতিহ্যবাহী পুরাণবাজার এলাকার বিভিন্ন মসলা মিল, ফলের আড়ত, ওষুধের দোকান এবং খাদ্যপণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯- এর বিভিন্ন ধারায় অনিয়ম প্রমাণ পাওয়ায় তিনটি প্রতিষ্ঠানকে মোট ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়।

প্রতিষ্ঠানগুলোর মধ্যে রফিক বেপারীর কলার আড়তে কলা দ্রুত পাকানোর জন্যে ক্ষতিকর রাসায়নিক স্প্রে ব্যবহারের অপরাধে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

আনোয়ার মেডিকেল হলকে সরকারি ইনজেকশনের সিরিঞ্জ বিক্রয়, অনুমোদন ছাড়া অ্যান্টিবায়োটিক ওষুধ প্রেসক্রাইব করা এবং রোগী দেখার অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

পাঁচ তারা ফুড প্রডাক্টকে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে সেমাই উৎপাদনের দায়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান। অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো তাৎক্ষণিক জরিমানার অর্থ পরিশোধ করে এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার অঙ্গীকার ব্যক্ত করে।

অভিযান চলাকালে কলা পাকানোর কাজে ব্যবহৃত ক্ষতিকর রাসায়নিক জব্দ করে ধ্বংস করা হয়। পাশাপাশি নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানও পরিদর্শন করা হয়। ভোক্তাদের সচেতনতা বৃদ্ধি এবং ব্যবসায়ীদের আইন মেনে চলতে উদ্বুদ্ধ করতে লিফলেট ও প্রচারপত্র বিতরণ করা হয়।

অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. নজরুল ইসলাম এবং

পুরাণবাজার পুলিশ ফাঁড়ির একটি টিম।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে বাজার মনিটরিং ও ভোক্তা অধিকারবিরোধী কার্যক্রমের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে। বিশেষ করে ঈদকে কেন্দ্র করে খাদ্যপণ্য উৎপাদন, সংরক্ষণ ও বিক্রয়ে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়