প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৬, ২০:৪০
মৈশাদী ইউনিয়নে চেয়ারম্যান পদে জোরালো আলোচনায় এনায়েত উল্লাহ খোকন

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীরা মাঠ চষে বেড়াচ্ছেন। ভোটারদের সাথে কুশলাদি বিনিময়ের পাশাপাশি তারা দোয়া চেয়ে আসছেন। বাড়ি বাড়ি গিয়ে মা-বোন, চাচি ও ভাবিদের নিকট দোয়া চাওয়ার পাশাপাশি ভোটও প্রার্থনা করছেন।
|আরো খবর
চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউনিয়নে এমন একজন চেয়ারম্যান পদপ্রার্থী হলেন এনায়েত উল্লাহ খোকন। যিনি আগে থেকেই ইউনিয়নবাসীর সাথে যোগাযোগ রক্ষা করে আসছেন এবং সুখে-দুঃখে সবসময় তাদের পাশে থাকেন। ইউনিয়ন ঘুরে দেখা যায়, যে ক'জন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী রয়েছেন, তাঁদের মধ্যে বেশ জোরালো আলোচনায় আছেন এনায়েত উল্লাহ খোকন। তিনি একজন দক্ষ সংগঠক, সমাজসেবক, দানশীল এবং সকলের আস্থাভাজন ব্যক্তি। তিনি চাঁদপুর জেলা কৃষক দলের সভাপতি ও কেন্দ্রীয় কৃষক দলের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
এলাকা ঘুরে দেখা যায়, বয়োবৃদ্ধ থেকে শুরু করে তরুণসহ সব বয়সি মানুষের পছন্দের শীর্ষে রয়েছেন এনায়েত উল্লাহ খোকন।
ভোটাররা বলেন, "এবার আমরা একজন সৎ ও যোগ্য চেয়ারম্যান প্রার্থী পেয়েছি। আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে আমরা এনায়েত উল্লাহ খোকনকে দেখতে চাই। তিনি এক ক্লিন ইমেজের গণমানুষের আস্থাভাজন নেতা। তাঁর মতো একজন চেয়ারম্যান নির্বাচিত হলে মানুষ সরকারি সেবার পাশাপাশি ব্যক্তিগতভাবেও উপকৃত হবে। আল্লাহ বাঁচিয়ে রাখলে আমরা এনায়েত উল্লাহ খোকনকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করবো।"








