প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৬, ১২:০৬
হাসপাতালে বিএনপি নেতা মুনির চৌধুরীকে দেখতে গেলেন জেলা যুবদল নেতৃবৃন্দ

চাঁদপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, জেলা যুবদলের সাবেক সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক মুনির চৌধুরীর শারীরিক অবস্থার খোঁজখবর নিতে হাসপাতালে গেছেন জেলা যুবদলের নেতৃবৃন্দ।
সোমবার (২ নভেম্বর ২০২৬) ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন মুনির চৌধুরীকে দেখতে যান চাঁদপুর জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক ও সহ-সাধারণ সম্পাদক জসিম উদ্দিন মাতাব্বর।
এ সময় যুবদল নেতৃবৃন্দ তাঁর চিকিৎসাসেবার সার্বিক খোঁজখবর নেন, কিছু সময় তাঁর শয্যাপাশে অবস্থান করেন এবং তাঁর দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন।








