রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১১ অক্টোবর ২০২৬, ০০:১৫

দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারে কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দের অঞ্চল-৫ ও ১০ পরিদর্শন

শারদীয় দুর্গাপূজায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে

-------দেওয়ান মো. সফিকুজ্জামান

স্টাফ রিপোর্টার
শারদীয় দুর্গাপূজায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁদপুর পৌর এলাকায় নিরাপত্তা জোরদার, টহল কার্যক্রম গতিশীল করা এবং পূজামণ্ডপে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে কমিউনিটি পুলিশিংয়ের অঞ্চল-৫ ও অঞ্চল-১০ পরিদর্শন করেছেন পৌর কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির নেতৃবৃন্দ।

শনিবার (১০ অক্টোবর ২০২৬) রাত সাড়ে ১০টায় অঞ্চল-৫ কার্যালয়ে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির সভাপতি দেওয়ান মো. সফিকুজ্জামান।

তিনি বলেন, “শারদীয় দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এ উৎসব যেন সবাই নির্বিঘ্নে, আনন্দ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন করতে পারেন, সে জন্য সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”

তিনি আরও বলেন, পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে কমিউনিটি পুলিশিংয়ের টহল সদস্যদের আরও সক্রিয় থাকতে হবে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে নিয়মিত টহল, পারস্পরিক যোগাযোগ ও সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করতে হবে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহযোগিতার পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করতে হবে। কোথাও সন্দেহজনক পরিস্থিতি বা বিশৃঙ্খলার আশঙ্কা দেখা দিলে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় চাঁদপুরে নিরাপদ ও সম্প্রীতিপূর্ণ পূজার পরিবেশ নিশ্চিত করা সম্ভব।

চাঁদপুর পৌর কমিউনিটি পুলিশিং অঞ্চল-৫-এর সভাপতি কাজী শাহাদাতের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক সুফি খায়রুল ইসলাম খোকন, পৌর কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির সভাপতি শাহেদুল হক মোরশেদ ও সাধারণ সম্পাদক নেপাল সাহা।

পৌর কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির দপ্তর সম্পাদক সেলিম রেজার পরিচালনায় সভায় আরও উপস্থিত ছিলেন কমিটির সহ-সভাপতি মোস্তফা ফুল মিয়া, সাংগঠনিক সম্পাদক মাসুদ পারভেজ বাবু পাটোয়ারী, সহ-সাংগঠনিক সম্পাদক মো. ওসমান গনি জনি, সহদপ্তর সম্পাদক রাসেল পারভেজ, প্রচার সম্পাদক উজ্জ্বল হোসাইন, সদস্য দ্বীন মোহাম্মদ জিল্লু, চন্দন দেসহ অন্যরা।

এর আগে রাত ১০টায় পৌর কমিউনিটি পুলিশিং অঞ্চল-১০ (৪ নম্বর ওয়ার্ড) পরিদর্শন করেন কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির নেতৃবৃন্দ। এ সময় তাঁরা টহল কার্যক্রমের খোঁজখবর নেন এবং দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে আলোচনা করেন।

এতে সভাপতিত্ব করেন পৌর ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান মিয়াজী। অঞ্চল-১০-এর সহ-সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন জুটনের পরিচালনায় উপস্থিত ছিলেন পৌর যুবদলের আহ্বায়ক শাহাজাহান কবির খোকা, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নুরুল ইসলাম গাজী, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম সোহেল গাজী, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক জামাল মোল্লা, আব্দুর রহিম মিয়াজী, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সোহেল গাজী, ফিরোজ মুন্সী, আব্দুল হালিম মিয়াজী, আলমগীর হোসেন, মো. শরীফ হোসেন, মানিক বেপারী, মো. তাজুল ইসলাম, আনোয়ার হোসেন মাল, সহিদ উল্লাহ, আসলাম হোসেন এমরান, ফয়সাল ইসলাম রবিন, কাজী সবুজ, জিহাদুল ইসলামসহ টহল সদস্য ও স্থানীয় নেতৃবৃন্দ।

পরিদর্শনকালে নেতৃবৃন্দ দুর্গাপূজা চলাকালে নিয়মিত টহল অব্যাহত রাখা, স্থানীয়দের সঙ্গে সমন্বয় বাড়ানো এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় সতর্ক থাকার ওপর গুরুত্বারোপ করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়