শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১০ অক্টোবর ২০২৬, ২০:৩৮

শাহরাস্তিতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজারদের প্রশিক্ষণ শুরু

সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করুন, কোনোপ্রকার ব্যত্যয় ঘটলে ব্যবস্থা নেয়া হবে

..........ইঞ্জিনিয়ার মমিনুল হক এমপি

মো. মঈনুল ইসলাম কাজল।।
সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করুন, কোনোপ্রকার ব্যত্যয় ঘটলে ব্যবস্থা নেয়া হবে

শাহরাস্তিতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। শনিবার (১০ অক্টোবর ২০২৬) সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে কর্মশালার উদ্বোধন করেন শাহরাস্তি-হাজীগঞ্জ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক। এ সময় তিনি প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন, বর্তমান সরকারের অগ্রাধিকার হলো ফ্যামিলি কার্ড। আমরা সততা ও স্বচ্ছতার সাথে এ কর্মসূচি বাস্তবায়ন করতে চাই। দয়া করে সঠিক তথ্য দিয়ে আপনারা সহযোগিতা করবেন। তিনি বলেন, সবাই এ কর্মসূচির আওতায় আসবে। তবে যোগ্যতার ভিত্তিতে এটি পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। আপনাদের তথ্যের ভিত্তিতে আমরা বাস্তবায়ন করতে চাই। তবে কারো প্ররোচনায় অথবা সঠিকভাবে যাচাই-বাছাই না করে তথ্য প্রদান করা হলে আপনাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে। সরকারের মহতী উদ্যোগ কোনোভাবেই যাতে বিতর্কিত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। মনে রাখবেন আপনাদের তথ্য সংগ্রহের বিষয়টি প্রশাসনের নজরদারির মধ্যে থাকবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা খাতুনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি আ. মান্নান পাটোয়ারী, উপজেলা বিএনপির সভাপতি আয়েত আলী ভূঁইয়া, হাজীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব আ. রহিম। প্রশিক্ষণে শাহরাস্তি ও হাজীগঞ্জ উপজেলার তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারগণ অংশগ্রহণ করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়