বুধবার, ০৭ অক্টোবর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৬, ২১:৩১

ফরিদগঞ্জের গোবিন্দপুরে ফ্যামিলি সমাবেশ

প্রেস বিজ্ঞপ্তি।।
ফরিদগঞ্জের গোবিন্দপুরে ফ্যামিলি সমাবেশ

জিপিএমএস কর্মপরিকল্পনার আওতায় ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, বৃক্ষরোপণ, বাল্যবিবাহ, যৌতুক, মাদক, হাম ও ডেঙ্গু প্রতিরোধ, গুজব ও অপতথ্য প্রতিরোধ এবং সামাজিক অবক্ষয় রোধে করণীয় বিষয়ে ফরিদগঞ্জে এক ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর ২০২৬) দুপুরে উপজেলার ৯নং গোবিন্দপুর উত্তর ইউনিয়নের চির্কা চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জেলা তথ্য অফিস, চাঁদপুরের উদ্যোগে এই সমাবেশের আয়োজন করা হয়। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে বর্ণিত প্রতিশ্রুতি ও প্রধানমন্ত্রীর ঘোষিত অগ্রাধিকার কর্মসূচি জিপিএমএস কর্মপরিকল্পনার অংশ হিসেবে এই আয়োজন করা হয়।

জেলা তথ্য অফিসার রহিমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর গ্রাম আদালতের এরিয়া ম্যানেজার মমতাজ বেগম। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চির্কা চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিন।

সমাবেশে বক্তারা ফ্যামিলি কার্ড, খাল খনন, বৃক্ষরোপণ, নারীদের জন্য যাতায়াত সুবিধা, কৃষক কার্ড ও কৃষি ঋণ মওকুফ, নৈতিক ও সামাজিক অবক্ষয় রোধ, মানবিক মূল্যবোধ চর্চা, গুজব, হাম ও ডেঙ্গু প্রতিরোধ, মানব পাচার ও মাদক নির্মূল, বাল্যবিবাহ প্রতিরোধ, সোশ্যাল মিডিয়া বা সামাজিক যোগাযোগ মাধ্যমের সঠিক ব্যবহার, পরিবেশ সংরক্ষণ, অটিজম সচেতনতা এবং তথ্য অধিকার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

এ সমাবেশে স্থানীয় প্রায় ১৫০ জন নারী ও পুরুষ অংশগ্রহণ করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়