শুক্রবার, ০২ অক্টোবর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০২ অক্টোবর ২০২৬, ১১:০৫

চাঁদপুর ড্রামা'র ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

চাঁদপুর ড্রামা'র ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
প্রেস বিজ্ঞপ্তি

বুধবার (৩০ সেপ্টেম্বর ২০২৬) বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনভুক্ত নাট্যসংগঠন চাঁদপুর ড্রামা'র ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। শহরের নতুন বাজার কদমতলা এলাকায় রাজবাড়ী কমিউনিটি সেন্টারে সন্ধ্যায় ব্যাপক অনুষ্ঠানমালার মাধ্যমে এ উদযাপন করা হয়। অভিনয়, নাচ, গান, আবৃত্তি, গিটার বাদন, আলোচনা, কেক কাটা এবং র‍্যাফেল ড্রয়ের মাধ্যমে দিনটি অত্যন্ত আনন্দঘন পরিবেশে উদযাপন করা হয়। এতে সংগঠনের সাধারণ সম্পাদক মানিক পোদ্দারের সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতির বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মো. মুরাদ হোসেন খান, সাবেক সভাপতি অধ্যাপক রঞ্জিত বণিক, এসএম জয়নাল আবেদীন, তপন সরকার, জয়নাল আবেদীন জনু, আব্দুল্লাহ আল ফারুক, মজিবুর রহমান দুলাল, কার্যকরী কমিটির সদস্য নজরুল ইসলাম রনি, পরিমল দাস নূপুর প্রমুখ।

আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন চাঁদপুর থিয়েটার ফোরামের সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক এম আর ইসলাম বাবু, সাবেক সভাপতি শহীদ পাটোয়ারী, সাবেক সাধারণ সম্পাদক শুকদেব রায়, চাঁদপুর সাংস্কৃতিক চর্চা কেন্দ্রের আহ্বায়ক শরীফ চৌধুরী ও অনুপম নাট্যগোষ্ঠীর সাধারণ সম্পাদক গোবিন্দ মণ্ডল।

অনুষ্ঠানের শুরুতে চাঁদপুর ড্রামা'র যে সকল নাট্যজন প্রয়াত হয়েছেন তাদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।

৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুর ড্রামা'র তিনজন গুণী ব্যক্তিকে সম্মাননা প্রদান করা হয়। এঁরা হচ্ছেন : চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হিসেবে দায়িত্ব পাওয়ায় সংগঠনের সাবেক সভাপতি জয়নাল আবেদীন জনু, চাঁদপুর ভলিবল একাডেমির সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়ায় চাঁদপুর ড্রামা'র সাবেক সভাপতি আব্দুল্লা আল ফারুক এবং চাঁদপুর রোটারী ক্লাবের সেক্রেটারির দায়িত্ব পাওয়ায় চাঁদপুর ড্রামা'র সহ-সাধারণ সম্পাদক রোটারিয়ান রফিকুল ইসলাম। সবশেষে কেক কাটা, র‍্যাফেল ড্র এবং উপস্থিত সকলকে আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়