বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬, ২২:৫০

কচুয়ায় অবসরপ্রাপ্ত ও মরণোত্তর ৮৪ শিক্ষক-কর্মচারীকে সম্মাননা

কচুয়া ব্যুরো।।
কচুয়ায় অবসরপ্রাপ্ত ও মরণোত্তর ৮৪ শিক্ষক-কর্মচারীকে সম্মাননা

কচুয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সমিতির উদ্যোগে অবসরপ্রাপ্ত ও মরণোত্তর শিক্ষক-কর্মচারীদের সম্মাননা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর ২০২৬) হযরত শাহ নেয়ামত শাহ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত ৬৬জন এবং মরণোত্তর ১৮জনসহ মোট ৮৪জন শিক্ষক-কর্মচারীকে সম্মাননা প্রদান করা হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সমিতির আহ্বায়ক, হযরত শাহ নেয়ামত শাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইলিয়াস মিয়ার সভাপতিত্বে এবং সমিতির সদস্য সচিব, আশরাফপুর আহসানিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলাউদ্দিন সোহাগ ও বুরগী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিনের যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সহ-সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য নাজমুন নাহার বেবী।

তিনি বলেন, আপনারা যারা চাকরি করেন, চাকরি শেষে সকলেরই একই গন্তব্য অবসরে যেতে হবে। এই সমিতি অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের প্রতি যে ভালোবাসা ও সম্মান দেখিয়েছে, তা অত্যন্ত প্রশংসনীয়।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পাঠ্যপুস্তক বোর্ডের ঊর্ধ্বতন বিশেষজ্ঞ ড. খোরশেদ আলম, চাঁদপুর এমএ খালেক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মোশারেফ হোসেন চৌধুরী, মাসনিগাছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিন উল্যাহ, সাচার ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ নওশের আলম, পালাখাল রুস্তম আলী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফজলুল হক, রহিমানগর বিএবি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক সিরাজুল ইসলাম, আশ্রাফপুর গনিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ আলী আক্কাছ সরদার, বারৈয়ারা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নজরুল ইসলাম, তেতৈয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম পাটোয়ারী এবং আইনগিরি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষকের মেয়ে জাহানারা আক্তার।

উপস্থিত ছিলেন উজানী হাজী আমির উদ্দিন আলেকজান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নার্গিস আক্তার, আইনগিরি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামরুজ্জামান, হযরত শাহ নেয়ামত শাহ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কাজী আব্দুল বাতেন, মনপুরা বাতাবাড়িয়া জাফর আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আবুল খায়েরসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়