শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১০

ঘরের ভেতর ঢুকে পড়ে পদ্ম গোখরা, অল্পের জন্য রক্ষা

মৌলভীবাজার প্রতিনিধি।।
ঘরের ভেতর ঢুকে পড়ে পদ্ম গোখরা, অল্পের জন্য রক্ষা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বসতঘর থেকে একটি বিষধর পদ্ম গোখরা সাপ উদ্ধার করেছে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর ২০২৬) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার কালিঘাট পোস্ট অফিস সংলগ্ন চা-বাগানের কম্পিউটার অপারেটর উত্তম আচার্যের ঘরে হঠাৎ করে একটি সাপ দেখতে পায় পরিবারের সদস্যরা। সাপ দেখে আতঙ্কিত হয়ে তারা

বিষয়টি শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানায়। পরে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে গিয়ে সাপটি শনাক্ত করেন সাপটি পদ্ম গোখরা (Monocled Cobra)।

পরে সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে হস্তান্তর করা হয়।

বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, উদ্ধার করা সাপটি অত্যন্ত বিষধর প্রজাতির সাপ।

সময়মতো চোখে পড়ায় পরিবারের সদস্যরা ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়