শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৭

৫০ পিস ইয়াবাসহ দিদার মাল গ্রেপ্তার

বিশেষ প্রতিনিধি।।
৫০ পিস ইয়াবাসহ দিদার মাল গ্রেপ্তার

চাঁদপুর সদর উপজেলার আশিকাটি এলাকায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. দিদার মাল (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর ২০২৬) নিয়মিত অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি নীল রঙের জিপারযুক্ত পলি প্যাকেটে থাকা গোলাপি বর্ণের ৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়, যার মোট ওজন ৫ গ্রাম।

গ্রেপ্তারকৃত দিদার মাল চাঁদপুর সদর উপজেলার আশিকাটি (মাল বাড়ি) এলাকার মৃত ওসমান মাল ও মৃত ফজিলেতুন নেছার ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, আশিকাটি গ্রামের মাল বাড়িতে দিদার মালের বসতবাড়ির দক্ষিণ পাশে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের ফুটপাতের ওপর অভিযান চালিয়ে তাকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় চাঁদপুর সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুরের পরিদর্শক মো. হুমায়ুন কবির ভূঁইয়া।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়