প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২২:৩৭
এমপি শেখ ফরিদ আহম্মেদ মানিকের অনুপ্রেরণায় পঞ্চম বারের মতো বিনামূল্যে হুইল চেয়ার বিতরণ

চাঁদপুর-৩ (সদর ও হাইমচর) আসনের সংসদ সদস্য এবং চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিকের মানবিক অনুপ্রেরণায় চাঁদপুর সদরে অসচ্ছল প্রতিবন্ধী ও অসহায় ব্যক্তিদের মাঝে আনুষ্ঠানিকভাবে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। মানবিক এই কর্মসূচির অংশ হিসেবে এটি ছিল পঞ্চম পর্যায়ের হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠান। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে চাঁদপুর সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে শারীরিক প্রতিবন্ধীদের হাতে এই হুইল চেয়ারগুলো তুলে দেওয়া হয়।
|আরো খবর
উপকারভোগী প্রতিবন্ধী ব্যক্তি ও তাদের পরিবারবর্গ এ ধরনের মানবিক উদ্যোগে গভীর সন্তোষ প্রকাশ করেন এবং সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিকের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করেন।








