রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২০:১৬

বহরিয়ায় সুমন আহমেদ সমর্থক পরিষদের আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ

স্টাফ রিপোর্টার।।
বহরিয়ায় সুমন আহমেদ সমর্থক পরিষদের আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ
বহরিয়ায় সুমন আহমেদ সমর্থক পরিষদের প্রীতি ফুটবল ম্যাচশেষে ট্রফি বিতরণ করা হচ্ছে।

যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত রেখে মাদক থেকে দূরে রাখার প্রত্যয়ে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে চাঁদপুর সদর উপজেলার ১০নং লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের বহরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে সুমন আহমেদ সমর্থক পরিষদের উদ্যোগে এ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় ৯নং ওয়ার্ড পূর্ব রামদাসদী স্পোর্টিং ক্লাব ও ৮নং ওয়ার্ড পশ্চিম রামদাসদী স্পোর্টিং ক্লাব অংশ নেয়। খেলাশেষে সন্ধ্যায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি সুমন আহমেদ ভূঁইয়া।

উদ্বোধকের বক্তব্যে ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল ইসলাম নূরু ভূঁইয়া বলেন, যুবসমাজকে খেলাধুলায় ব্যস্ত রেখে মাদক থেকে দূরে রাখতে সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক ভাইয়ের নির্দেশনায় ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি সুমন আহমেদ ভূঁইয়া এ খেলার আয়োজন করেছেন। এ ধরনের ফুটবল ম্যাচ প্রতিটি ওয়ার্ডে আয়োজন করা হলে মাদকের বিরুদ্ধে যুবসমাজ আরও কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে পারবে।

প্রধান অতিথির বক্তব্যে ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব সুমন আহমেদ ভূঁইয়া বলেন, চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক ভাই মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের নির্দেশনা দিয়েছেন। মাদক কারবারি ও সেবনকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার পাশাপাশি যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে আমি ব্যক্তিগতভাবে এই খেলাধুলা আয়োজন করেছি। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তৈয়ব আলী খান। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সহ-দপ্তর সম্পাদক সোলেমান খান সুমন। উপস্থিত ছিলেন ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. আলমগীর মিজি, ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. বাবুল খান, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ফয়েজ আহমেদ বেপারী, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ বেপারী, ৭নং ওয়ার্ড যুবদলের সভাপতি মুকসুদ মিজি, ৪নং ওয়ার্ড যুবদলের সভাপতি সাহাদাত হোসেন খান, ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ওবায়েদ ভূঁইয়াসহ স্থানীয় নেতৃবৃন্দ। নির্ধারিত সময়ে খেলাটি গোলশূন্য ড্র হয়। পরবর্তীতে টাইব্রেকারেও কোনো দল জয়ী হতে না পারায় উভয় দলকেই বিজয়ী ঘোষণা করা হয়। পরে অতিথিরা দু দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন। খেলা পরিচালনা করেন মনির হোসেন বেপারী। সহকারী রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন ফয়সাল মিজি ও মো. সাকিব।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়