শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৩:০২

হাজীগঞ্জ উপজেলা প্রশাসনের বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

কামরুজ্জামান টুটুল।।
হাজীগঞ্জ উপজেলা প্রশাসনের বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গু প্রতিরোধে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে হাজীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশেষ পরিচ্ছন্নতা কর্মসূচি পালিত হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৬) উপজেলা পরিষদ চত্বর ও পৌরসভা ভবনের আশপাশে এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা প্রশাসনের উদ্যোগে ও বাংলাদেশ স্কাউটস হাজীগঞ্জ উপজেলা শাখার সহযোগিতায় উপজেলা পরিষদ চত্বর এলাকার অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী (ইউএনও) মো. ইবনে আল জায়েদ হোসেন।উপস্থিত ছিলেন উপজেলা ও পৌর কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বাংলাদেশ স্কাউটসের সদস্য ও স্থানীয় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা।

উল্লেখ্য, ডেঙ্গু মশার লার্ভা যাতে বংশবৃদ্ধি করতে না পারে সে জন্যে নিচু জমি, ফুলের টব বা যে কোনো জায়গায় পানি জমে থাকা রোধ করার লক্ষ্যে চলে এই পরিচ্ছন্নতা অভিযান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়