প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪০
লঞ্চে অসুস্থ হয়ে পড়া নারীর তাৎক্ষণিক চিকিৎসা সহায়তায় কোস্ট গার্ড

ঢাকা থেকে ভোলাগামী ‘ফারহান-৩’ লঞ্চে খিঁচুনিজনিত কারণে অসুস্থ হয়ে পড়া এক নারীকে জরুরি সেবা নম্বর ১৬১১১-এ কল পেয়ে দ্রুত চিকিৎসা সহায়তা দিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড। শুক্রবার (১১ সেপ্টেম্বর ২০২৬) রাতে লঞ্চটি চাঁদপুর হরিণা ফেরিঘাট সংলগ্ন এলাকায় পৌঁছালে যাত্রী শিহাবের স্ত্রী হঠাৎ অচেতন হয়ে পড়েন। তখন জরুরি নম্বরের কল পেয়ে কোস্ট গার্ড স্টেশন চাঁদপুরের একটি মেডিকেল টিম অক্সিজেন সিলিন্ডার নিয়ে তাৎক্ষণিক ওই লঞ্চে পৌঁছে প্রাথমিক চিকিৎসা প্রদান করে। পরে রোগীর অবস্থার অবনতি হলে কোস্ট গার্ডের বোটযোগে তাকে চাঁদপুর লঞ্চঘাট এনে দ্রুত একটি অ্যাম্বুলেন্সে করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে এনে ভর্তি করা হয়। জনসেবায় কোস্ট গার্ডের এমন তৎপরতা স্থানীয় মহলে প্রশংসিত হয়েছে।








