রবিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৪

চাঁদপুর গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনে জুয়েল মিজি

খাদ্যসামগ্রী ও নগদ অর্থ প্রদান

স্টাফ রিপোর্টার।।
চাঁদপুর গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনে জুয়েল মিজি

চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের চাঁদপুর গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন জেলা বিএনপির শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক এবং বাগাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী রোটারিয়ান আলমগীর আলম জুয়েল মিজি।

শুক্রবার (৪ সেপ্টেম্বর ২০২৬) সকালে চাঁদপুর গ্রামের হাওলাদার বাড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত প্রবাসী ওসমান হাওলাদারের পুড়ে যাওয়া বসতঘর পরিদর্শনে যান তিনি। পরিদর্শনকালে জুয়েল মিজি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাদের হাতে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ সহায়তা তুলে দেন। পাশাপাশি নতুন ঘর নির্মাণের জন্য প্রয়োজনীয় আর্থিক সহায়তার আশ্বাস দেন তিনি। ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শন শেষে তিনি বাগাদী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মরহুম মিজানুর রহমান মিজির কবর জিয়ারত ও তাঁর রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন।

এ সময় স্থানীয় বিএনপি ও ইউনিয়ন ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়