শনিবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৫১

জেলা যুবদল নেতা রবিনের মায়ের জানাজায় শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

স্টাফ রিপোর্টার।।

চাঁদপুর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক পারভেজ আলম রবিনের মায়ের জানাজায় অংশ নিয়েছেন চাঁদপুর সদর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিকসহ নেতৃবৃন্দ।

শনিবার (৫ সেপ্টেম্বর ২০২৬) বাদ যোহর শহরের বাসস্ট্যান্ড সংলগ্ন গোর-এ গরিবা জামে মসজিদ প্রাঙ্গণে পারভেজ আলম রবিনের মা হাসনেয়ারার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন হাফেজ মাওলানা রায়হান।

রবিনের মা হাসনেয়ারা, শুক্রবার গভীর রাতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি....রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। মৃত্যুকালে তিনি ৩ ছেলে, ১ মেয়ে, নাতি-নাতনি, অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে যান।

মরহুমার জানাজায় জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল স্বেচ্ছাসেবক দলসহ বিএনপি নেতৃবৃন্দ, মুসল্লিসহ পরিবারের সদস্যরা অংশ নেন। জানাজা শেষে তাঁকে পৌর কবরস্থানে দাফন করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়